রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

নকল প্রসাধনী কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ৪.২৭ এএম
  • ৩৪২ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: সিদ্ধিরগঞ্জে রিভাইস হারবাল প্রোডাক্ট নামে একটি নকল প্রসাধনী তৈরি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মিজমিজি কান্দাপাড়া এলাকায় অবস্থিত ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান প্রসঙ্গে র‌্যাবের মেজর হাসান শাহরিয়ার জানান, আক্তার ভূঁইয়ার বাড়ীর দ্বিতীয় তলায় ফ্যাট ভাড়া নিয়ে মো. কামাল নামে এক ব্যক্তি রিভাইস হারবাল প্রোডাক্ট কারখানা গড়ে তুলেন। কারকানাটিতে দেশী বিদেশী বিভিন্ন নামিদামি কোম্পানির শতাধিক ধরনের প্রসাধনী নকল করে বাজার জাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সকল ধরনের নকল প্রসাধনী জব্দ ও কারখানার ম্যানেজার মেহেদী রাকিবকে আটক করা হয়। পরে ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জব্দকৃত প্রসাধনী ধ্বংস ও আটক মেহেদী রাকিবকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয়। কিন্তু পরে সে টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিন খান বলেন, মানুষের ত্বকের জন্য ক্ষতিকর এসব প্রসাধনী তৈরি ও বাজারজাত করা হচ্ছে অবৈধ ভাবে। তাই এসব প্রসাধনী ধ্বংস করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ করায় আটক ম্যানেজার মেহেদী রাকিবকে মুক্তি দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort