সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে

দারুণ লড়াইয়ের ম্যাচ জিতে শেষ আটে ইতালি

  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১, ৪.০৭ এএম
  • ৬৩৯ বার পড়া হয়েছে

ইতালির নান্দনিক ফুটবল মুগ্ধ করেছিল সবাইকে। অস্ট্রিয়ার সামনে তাই চ্যালেঞ্জটা ছিল বেশ বড়। কিন্তু ম্যাচের শুরুর দিকে উল্টো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল তারাই। এরপর সময়ের সঙ্গে ইতালি খেলায় ফিরলেও পায়নি গোলের দেখা। জাল খুঁজে পাননি অস্ট্রিয়ার ফুটবলাররাও।

শেষ পর্যন্ত খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই প্যাডরিকও চাইসা ও মাটেও পাসসিনা গোল করে ব্যবধান গড়ে দেন। অতিরিক্ত সময়ের শেষদিকে এক গোল শোধ দিয়ে ম্যাচ জমিয়ে তুলেছিলেন সাসা কালাজিক। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেছে রবার্তো মানচিনির দল।

রোববার রাত একটায় শুরু হওয়া ম্যাচে পরিষ্কারভাবেই এগিয়ে ছিল ইতালি। কিন্তু ম্যাচের শুরুতে নিয়ন্ত্রণ নিয়ে নেয় অস্ট্রিয়া। তাদের দারুণ পাসিংয়ে বল নিয়ে এগিয়ে চলা ভালোভাবেই পরীক্ষায় ফেলে ইতালির রক্ষণভাগকে।

মাঝেমধ্যেই নিজেদের চেনা রূপে দেখা যাচ্ছিল ইতালিকেও। কিন্তু ম্যাচে মিলছিল না গোলের দেখা। প্রথমার্ধ গোলশূন্যভাবে কাটার পর দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরির্তন আনেন দুই দলের কোচ।

নিকোলাস ভেরেলার জায়গায় পাসসিনা ও ডমিনিকো ভেরাডির বদলি হিসেবে মাঠে নামেন চাইসা। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ফল নির্ধারিত না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখন গোল করে ইতালির জয় নিশ্চিত করেন এই দুই বদলি ফুটবলারই।

ম্যাচে প্রথম গোলের দেখা মিলে অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটে। লিওনার্দো স্পিনাজ্জেলার কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান চাইসা। এর দশ মিনিট পর দ্বিতীয় গোল পেয়ে যায় ইতালি। ফ্রান্সেসকো আছেরবির অ্যাসিস্টে গোল করেন পাসসিনা।

দুই গোলে এগিয়ে গিয়েও স্বস্তিতে থাকতে পারেনি ইতালি। ম্যাচের ১১৪ মিনিটে লুইস স্কাহোভের বাড়ানো বল হেডে গোল করেন সাসা। যদিও পরে আর কোনো নাটকীয়তা ঘটেনি। ২-১ গোলের জয় নিয়েই কোয়ার্টার ফাইনালে চলে গেছি রবার্তো মানচিনির দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort