শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ডের বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: ডিসি সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় আগুন প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর ২১ শতাংশ জমি কেনার পর আরও ২১ শতাংশ নামজারির আশ্বাস? কাউলীবেড়া ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ‘ক্ষমতার উৎস’ নিয়ে প্রশ্ন নারায়ণগঞ্জে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬৬৩, সেপ্টেম্বরেই ৩৪৪ আগামী দিনে মহিলা দল দেশের নারীদের নেতৃত্ব দেবে: সাখাওয়াত নিউজিল্যান্ডে আন্তর্জাতিক পুরস্কার পেল সিটি পার্ক ও বাবুরাইল খাল প্রকল্প রোহিঙ্গা প্রত্যাবাসন মানে কেবল সীমান্ত পার হওয়া নয়: হুমায়ুন কবির এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

তৈমূরের প্রচারণায় আকরাম, নারায়ণগঞ্জবাসী পরিবর্তন চায়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৪.৩৩ এএম
  • ৫২৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক এস এম আকরাম বলেছেন, নারায়ণগঞ্জ বাসী পরিবর্তন চায়। গত ১৮ বছরে উন্নয়ন হয়েছে। তবে, তৈমূর আলম খন্দকার নির্বাচিত হলে এর চেয়ে আরও বেশি উন্নয়ন হবে। যেটা হবে না, সেটা হচ্ছে, সিন্ডিকেট বন্ধ হবে, দূর্নীতি বন্ধ হয়ে যাবে। তৈমূর আলম খন্দকার অত্যন্ত দক্ষ একজন নেতা, অত্যন্ত ত্যাগী একজন নেতা। আমি বিশ্বাস করি, নারায়ণগঞ্জবাসী মিলে এবার পরিবর্তন আনবে।

বুধবার (১২ জানুয়ারি) সকালে নগরীর খানপুরে হাসপাতাল রোডে স্বতন্ত্র প্রার্থী তৈমূরের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে যেমন পরিবর্তন দেখতে চাই, ঠিক একই ভাবে সিটি করপোরেশন নির্বাচনেও আমরা পরিবর্তন দেখতে চাই। আপনাদের কাছে আন্তরিক ভাবে অনুরোধ করছি, এই সুযোগ আপনারা হারাবেন না। ঘরে বসে থাকবেন না, সকলেই ভোট দিতে যাবেন। হাতি মার্কায় ভোট দিয়ে তৈমূর আলম খন্দকারকে বিজয় করেই ঘরে ফিরবেন।

প্রশাসনের কাছে প্রশ্ন রেখে এস এম আকরাম বলেন, এই যে হয়রাণী মূলক গ্রেপ্তার হচ্ছে, কি উদ্দেশ্যে। এতদিন কি কারণে গ্রেপ্তার করলেন না? নির্বাচনে নেমেছে বলেই এই মুহুর্তে কেন গ্রেপ্তার করবেন। নির্বাচনটা নিরপেক্ষ ভাবে হতে দেন। তারপরে যার বিরুদ্ধে মামলা আছে, তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার হোক, অপরাধী শাস্তির আওতায় আসুক এটা আমরাও চাই। অপরাধীদের রক্ষা করার জন্য তৈমূর আলম খন্দকার দাঁড়ায় নাই। তিনি একজন আইনজীবী, দেশে আইনের পক্ষে কাজ করেন। আমরাও চাই দেশে আইন প্রতিষ্ঠা হোক। এই হয়রানী বন্ধ করুন, এই হয়রানী করে আমাদের এই অগ্রযাত্রা বন্ধ করতে পারবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort