মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

তবু জিনপিংকে ডাকলেন ট্রাম্প

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১.২১ এএম
  • ১১২ বার পড়া হয়েছে

বাণিজ্য এবং ফেন্টানাইল পাচার নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২৫ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পরের মেয়াদের জন্য ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, চলতি বছরের ৫ নভেম্বর বিশাল জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর পরের বছর জানুয়ারির ২০ তারিখ পরবর্তী চার বছরের জন্য আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন নির্বাচিত প্রার্থী। সে নিয়মে আসছে জানুয়ারিতে ক্ষমতায় বসতে যাচ্ছেন রিপাবলিকান নেতা ট্রাম্প। নির্বাচিত হওয়ার পরপরই শি জিনপিংকে জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তবে শি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস। তবে সম্প্রতি শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ বিষয়টি জানিয়েছেন। ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজন চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিকের নাম মনোনীত করেছেন। যার মধ্যে সিনেটর মার্কো রুবি পররাষ্ট্র সচিবের জন্য মনোনীত হয়েছেন। ক্ষমতা গ্রহণের আগেই চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বেইজিং যদি ভয়াবহ মাদকদ্রব্য ফেন্টানাইলের পাচার বন্ধে কোনো উদ্যোগ না নেয় তা হলে অতিরিক্ত শুল্কনীতির কবলে পড়বে চীন। এর আগে নির্বাচনি প্রচারের সময় চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক বাস্তবায়িত হলে বিশ্বের শীর্ষ দুটি অর্থনীতিতে পারস্পরিক বাণিজ্য যুদ্ধ ত্বরান্বিত হবে বলে সতর্ক করেছে বেইজিং।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort