বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

তওবা করো আর কোনোদিন শেখ পরিবারের পেছনে নাচবে না: মামুনুল হক

  • আপডেট সময় সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৯.৪৩ এএম
  • ১২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের তওবা করা উচিত। তওবা করো আর কখনো আওয়ামী লীগের রাজনীতি করবে না।

তওবা করো শেখ পরিবারের পেছনে আর কোনোদিন নাচবে না। এরা একবার বাকশাল করে তোমাদের কলঙ্কিত করেছে, আরেকবার ২০২৪ সালে গণহত্যা চালিয়ে তোমাদের কলঙ্কিত করেছে।
রোববার (২০ অক্টোবর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা পঞ্চাশ বছর ধরে রাজনীতি করেন। এ পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশ ও দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা ভাবেন, এদেশের মানুষ তার বাবার খুনি। তার বাবার মৃত্যুর পর এদেশের মানুষ মিষ্টি খেয়ে দেশের সব দোকান খালি করে ফেলেছিল। এজন্যেই তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন।

প্রতিটি বিরোধী দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের গুম খুন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে দাবি করে তিনি বলেন, সবচেয়ে বেশি তাদের নির্যাতনের শিকার হয়েছে এদেশের আলেম সমাজ। ইসলামী সংগঠনগুলোকে বারবার রক্ত দিতে হয়েছে। গোটা বাংলাদেশে নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে হেফাজতের নেতাকর্মীদের রক্ত দিতে হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রয়োজনে আরও রক্ত দেব, কিন্তু ইসলামের ওপর কোনো আঘাত সহ্য করবো না।

তিনি বলেন, শেখ হাসিনার দোসরদের হাত থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। কিন্তু পরাজিত শক্তিরা আজ আবারো মাথা তুলে দাঁড়াতে চেষ্টা করছে। পনেরো বছর আপনারা এদেশের হাজারো মানুষের রাতের ঘুম হারাম করেছেন, বিরোধীদলের নেতাকর্মীদের বাড়িতে থাকতে দেননি। আপনাদের উৎপাতে মানুষ শান্তিতে ব্যবসা করতে পারেনি।

মামুনুল হক বলেন, ২০২৪ সালে শেখ হাসিনা ও তার হাতুড়ি, হেলমেট লীগ যা করেছে তা বিশ্ব দেখেছে। গোটা বাংলাদেশকে তারা মৃত্যুপুরীতে রূপান্তরিত করেছে। এ হত্যাকাণ্ডের বিচারের আগ পর্যন্ত বাংলাদেশের যেখানেই আওয়ামী লীগের নাম নিয়ে কোনো কর্মসূচি পালন করতে নামবে, মানুষ তাদের মোকাবিলা করবে।

পতিত স্বৈরাচার ভিনদেশের প্রশ্রয়ে বাংলাদেশে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ তাদের দলের ব্যানারে কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে সব দল মত মিলে তাদের বিতাড়িত করতে যা করা দরকার তাই করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort