রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

ঢাকায় আসছেন দেব, কলকাতায় যাচ্ছেন সুনেরাহ!

  • আপডেট সময় সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ৪.৫৮ এএম
  • ৫৫৪ বার পড়া হয়েছে

টালিউড সুপারস্টার ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য দেবের নতুন সিনেমা ‘গোলন্দাজ’। গত ১০ অক্টোবর ভারতে সিনেমাটি মুক্তি পেয়েছিল। ভারতীয় ফুটবলের আদিপুরুষ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন ও তৎকালীন ফুটবল খেলার প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা দারুণ প্রশংসিত হয়েছে।

আলোচিত সিনেমাটি এবার আসছে বাংলাদেশে। সাফটা চুক্তির আওতায় এই সিনেমা আমদানি করছে স্টার সিনেপ্লেক্স। আগামী ১৯ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গোলন্দাজ’।
এই সিনেমার বিপরীতে কলকাতায় যাচ্ছে ‘ন ডরাই’। স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল। এখানে অনবদ্য অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পর্যন্ত পেয়েছেন।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, দেশের সেন্সর বোর্ডে ‘গোলন্দাজ’ ছাড়পত্র পেয়েছে। তাই মুক্তিতে আর কোনো বাধা নেই। তবে পশ্চিমবঙ্গে ‘ন ডরাই’ কবে মুক্তি পাবে, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ‘গোলন্দাজ’ নির্মাণ করেছেন ধ্রুব ব্যানার্জি। এতে দেবের সঙ্গে আরও অভিনয় করেছেন ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য, অ্যালেক্স ও’নীল, জয়দীপ মুখার্জি প্রমুখ। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি ২ কোটির বেশি আয় করেছিল।

অন্যদিকে ‘ন ডরাই’ বানিয়েছিলেন তানিম রহমান অংশু। এতে সুনেরাহর সঙ্গে অভিনয় করেছেন শরীফুল রাজ, সাঈদ বাবু প্রমুখ। ২০১৯ সালের ২৯ অক্টোবর মুক্তি পেয়েছিল সিনেমাটি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এটি ছয়টি বিভাগে বিজয়ী হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort