বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

চাষাড়া ও দ্বিগুবাবু বাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৬.২১ এএম
  • ৫২৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ শহরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি ও তিনটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

 

সোমবার (১৫ নভেম্বর) শহরের দিগুবাবু বাজার ও চাষাড়া পুরাতন আর্মি মার্কেটে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় জেলা কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে নারায়ণগ সদর উপজেলার দ্বিগুবাবু বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য পরির্দশন করা হয়। দৃশ্যমান স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কামাল এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ধারায় ২ হাজার টাকা ও মের্সাস রাবেয়া স্টোরকে ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চাষাড়া এলাকায় পুরাতন আর্মি মার্কেটে অবস্থিত মিলিনিয়াম পিজ্জাকে মেয়াদ উর্ত্তীণ পাউরুটি এবং দধি এর গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তীণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য লিপিবদ্ধ না থাকার অপরাধে ৩৭ ধারায় ১০ হাজার টাকা এবং ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort