বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

কোভিশিল্ড টিকায় মিলবে আজীবন সুরক্ষা : গবেষণা

  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১.১০ এএম
  • ৬৩৪ বার পড়া হয়েছে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা ‘কোভিশিল্ড’ নেওয়া থাকলে করোনার সংক্রমণ থেকে আজীবন সুরক্ষা পাওয়া যেতে পারে। বিজ্ঞান জার্নাল নেচারে প্রকাশিত রিপোর্টে এমনটাই জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও সুইজারল্যান্ডের গবেষকরা।

গবেষণায় বলা হয়েছে, অ্যান্টিবডি তৈরি ছাড়াও এই টিকা ‘সার্চ-অ্যান্ড-ডেসট্রয় টি-সেল’কে প্রস্তুত করে। এ যেন শরীরের মধ্যে টি-সেলের ‘প্রশিক্ষণ শিবির’। ফলে এই টিকা ভবিষ্যতে নতুন ভ্যারিয়েন্টের করোনাভাইরাসের বিরুদ্ধেও সমান কার্যকর হবে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, কোভিশিল্ড টিকায় তৈরি অ্যান্টিবডি শেষ হওয়ার অনেক পরেও শরীরে এই গুরুত্বপূর্ণ কোষগুলো তৈরি হতে থাকবে। ফলে সম্ভবত সারাজীবনই তা অব্যাহত থাকবে।

সুইজারল্যান্ডের গবেষক বুখার্ড লুডউইগ জানান, ‘এই সেলুলার প্রশিক্ষণ শিবিরগুলো থেকে যে টি-কোষগুলো আসে তাদের মধ্যে খুব উচ্চ স্তরের ফিটনেস থাকছে। ফলে ভবিষ্যতে মহামারি এই ভাইরাসের সংক্রমণ থেকে এটিই রক্ষা করবে।’

তিনি আরও বলেছেন ‘এক্ষেত্রে ভাইরাসই আমাদের সবচেয়ে বড় শিক্ষক বলা যায়। দেহের ‘টি-সেল’ রেসপন্স কীভাবে আরও ভাল করা যায়, সেই নিয়ে আরও প্রচেষ্টার শিক্ষাই দিল করোনা।’

পূর্ববর্তী এক গবেষণায় দেখা গেছে, ফাইজার এবং মডার্নার মতো এমআরএনএ প্রযুক্তিতে তৈরি টিকাগুলোর চেয়েও ‘টি-কোষ’ তৈরিতে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই কোভিড টিকা ​আরও বেশি কার্যকর।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই টিকাটি ভারতে উত্পাদন করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। সেরামের তৈরি এই কোভিড টিকা ‘কোভিশিল্ড’ নামে ​পরিচিত। বাংলাদেশে এই টিকা দেওয়া হয়েছে এবং হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort