রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরু বলে বিক্রির অভিযোগ, ২০টি ঘোড়া উদ্ধার নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আইনজীবী ফজলুল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও শোক সভা শ্রদ্ধা ও নানা আয়োজনে নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কে দুর্ঘটনায় পথচারী নারীর মৃত্যু গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হতে হবে: সাখাওয়াত ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কানাডায় সাকিব ঝড় চলছেই, নামতেই পারেননি লিটন, জিম-আফ্রোতে সাদামাটা মুশফিক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৫.৩৪ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যাট হাতে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ঝড় তুলেছেন সাকিব আল হাসান। তবে দ্বিতীয় ম্যাচে মন্ট্রিল টাইগার্সের এই অলরাউন্ডার বল হাতে ছিলেন সাদামাটা। ২৮ রান দিয়ে নেন ১ উইকেট।

সাকিবের এমন পারফরম্যান্সের দিনে মন্ট্রিল ৭ উইকেটে হারিয়েছে মিসিসাগা প্যান্থার্সকে। টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৪০ রান করে মিসিসাগা। রান তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মন্ট্রিল।

সাকিব মাত্র ২৪ বলে ৩৬ রান করেন। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছয়ের মার ছিল। এ ছাড়া ৪৫ বলে ৬৪ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দলটির অধিনায়ক ক্রিস লিন।

ব্যাট হাতে সাকিবের ঝড়ের দিন লিটন দাসদের ম্যাচ পরিত্যক্ত হয়। এদিন লিটনের সারে জাগুয়ার্স মুখোমুখি হয় ব্র্যাম্পটন উলভসের। ব্র্যাম্পটন ৭.২ ওভারে ৩ উইকেটে ৫০ রান করতেই আসে বৃষ্টি। এরপর আর খেলা হয়নি, নামা হয়নি লিটনেরও।

এদিকে জিম আফ্রোতে মুশফিকুর রহিমের দিন ভালো যায়নি। জোবার্গ বাফেলোজের এই ব্যাটার নিজের তৃতীয় ম্যাচে করেন ১৩ বলে ১৬ রান। শেষ পর্যন্ত হারে তার দলও। বাফেলোজ আগে ব্যাটিং করে ১০ ওভারে তোলে ৯৬ রান। রান তাড়া করতে নেমে মাত্র ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে স্যাম্প আর্মি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort