শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

এবার শেহনাজ গিলকে প্রস্তাব দিলেন সালমান খান

  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৩.২৬ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

বলিউডে বেশ কয়েকজন নায়িকাকে নিয়ে এসেছেন সালমান খান। তার হাত ধরে পরিচিতি পেয়েছেন জারিন খান কিংবা এই সময়ের সাই মাঞ্জেরকরসহ আরও অনেকে। এবার ভাইজানের চোখ পড়েছে টিভি জগতের জনপ্রিয় তারকা শেহনাজ গিলের ওপর। সুদর্শনা এই রমণীকেই এবার সিনেমার পর্দায় নিয়ে আসতে চলেছেন তিনি।

শোনা যাচ্ছে, সালমান খানের নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’তে দেখা যেতে পারে শেহনাজকে। সাল্লু নিজেই নাকি প্রস্তাব দিয়েছেন। এই সিনেমায় সালমানের ভগ্নীপতি আয়ুষ শর্মাও থাকছেন। তার বিপরীতে দেখা যাবে শেহনাজকে।

সুপারস্টারের সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখতে চলেছেন শেহনাজ। এর জন্য কত পারিশ্রমিক পাচ্ছেন? শোনা যাচ্ছে, সালমান কোনো অংক বলেননি। বরং শেহনাজের ওপরই ছেড়ে দিয়েছেন। তিনি যতটা চান, তাই পাবেন। শুধু তাই নয়, শুটিং শিডিউলও নাকি নিজের পছন্দসই তারিখে নিতে বলেছেন সালমান।

তবে কি শেহনাজে মন গলেছ ভাইজানের? সে প্রশ্ন তোলা থাক। তবে সালমানের ‘বিগ বস’ অনুষ্ঠানের ১৩তম আসরে ছিলেন শেহনাজ। তখন থেকেই তাকে পছন্দ করেন অভিনেতা। জীবনের বিভিন্ন ওঠা-নামার মাঝেও তার অবিকৃত সারল্য ও সততা মুগ্ধ করে সাল্লুকে।

টিভি তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে গভীর প্রেম ছিল শেহনাজ গিলের। তাদের বিয়ে করার কথাও ছিল। তবে গত বছর হঠাৎ মারা যান সিদ্ধার্থ। এরপর একেবারে ভেঙে পড়েন শেহনাজ। কয়েক মাস হলো অভিনেত্রী স্বাভাবিক হয়ে কাজে ফিরেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort