রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

এবার জুয়ার প্রচারণায় পিয়া

  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৩.৪২ এএম
  • ১৪১ বার পড়া হয়েছে

জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হয়েছিলেন নুসরাত ফারিয়া, পরীমনি, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, শবনম বুবলীর মতো তারকা। এবার সেই তালিকায় দেখা গেছে মডেল ও অভিনয়শিল্পী জান্নাতুল পিয়ার নাম। শুরু হওয়া এবারের বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতায় তৈরি অনুষ্ঠানে কথা বলতে দেখা গেল এই মডেল ও অভিনয়শিল্পী তারকাকে। এই নিয়ে সমালোচনার মুখেও পড়েছেন এই অভিনেত্রী। বিপিএল উপলক্ষে পিয়া জান্নাতুল একটি ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করছেন।

ফেসবুক ও ইউটিউবে জন্য তৈরি এই অনুষ্ঠানে জান্নাতুল পিয়াকে ম্যাচ–পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা গেছে। উপস্থাপনার সময় এই মডেল ও অভিনেত্রী জুয়ার অ্যাপের নামসংবলিত একটি টি–শার্ট পরিহিত ছিলেন। তবে তিনি দাবি করেছেন, এই অ্যাপের শুভেচ্ছাদুত নন তিনি। এই মডেল ও অভিনয়শিল্পী একজন পেশাদার আইনজীবীও। তাই এই জুয়ার অ্যাপের প্রচারণায় তার সংযুক্ত থাকার বিষয়টি নেটিজেনদের অনেকেই ভালোভাবে নেননি।

বিষয়টি নিয়ে পরে গণমাধ্যমের মুখোমুখি হন পিয়া জান্নাতুল। আইনজীবী হয়েও কেন জুয়ার প্রচারণায়, এ প্রসঙ্গ এড়িয়ে তার যুক্তি, ‘আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। আমি শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে।’

জানা গেছে, জান্নাতুল পিয়া যেই জুয়ার অ্যাপের টি–শার্ট পরে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, তা বাংলাদেশের সেরা জুয়ার এজেন্টদের একটি, যা ১০ বছর আগে চালু হয়।

বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। প্রচার-প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে।

এর আগে, নভেম্বর মাসেই একই অনলাইন জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন ঢাকাই চিত্রনায়িকা বুবলী। তখনও বিষয়টি নিয়ে বেশ তোপের মুখে পড়েছিলেন অভিনেত্রী। জুয়ার অ্যাপে তারকাদের সংশ্লিষ্টতা মেনে নেয়নি ভক্ত অনুরাগীরাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort