শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

এখনই সময় মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার: ডিসি

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৪.৩৬ এএম
  • ২৭১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রম্. মঞ্জুরুল হাফিজ বলেছেন, মাদকদ্রব্য নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাই এখনই সময়, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার রোধেকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজিত সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদকের বিরুদ্ধে সমাজের সব স্তরের মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়ে মঞ্জুরুল হাফিজ বলেন, আগামী দিনের শিশুদের মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য মাদককে ঘৃণা করতে হবে। মাদকদ্রব্য রোধে শুধু সরকার ও প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে থাকলে হবে না।

সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদক রোধে কার্যকর ভূমিকা পালন করেত হবে। এর পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে মাদক বিরোধী কমিটি গঠন করে প্রতিরোধ করতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক ফাতেমা তুল জান্নাত, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ পরিচালক মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন,গোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরজ আলী,কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, মানবকল্যান পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূইয়াসহ সকল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort