বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

‘এই রূপ-যৌবন কত দিন থাকে?’

  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৪০ এএম
  • ১২৯ বার পড়া হয়েছে

মনোবিদ তথাগত চ্যাটার্জির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ২০২২ সালের মাঝামাঝি সময়ে চুমুর ছবি পোস্ট করে প্রেমিককে পরিচয় করিয়ে দেন এই অভিনেত্রী।

একই বছরের শেষ লগ্নে গুঞ্জন উঠেছিল, ভেঙে গেছে তথাগত-ঋতাভরীর প্রেম। যদিও বিচ্ছেদ নিয়ে টুঁ-শব্দটি করেননি নায়িকা! নেটিজেনদের অনেকের দাবি
গোপনে বিয়ের পর্ব সেরেছেন ঋতাভরী-তথাগত। তবে এ বিষয়ে আর কথা বলতে দেখা যায়নি এই নায়িকাকে। দীর্ঘ সময় পর প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঋতাভরী।

ঋতাভরী তার অভিনীত নতুন সিনেমার প্রচার উপলক্ষে ভারতীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এসময় তথাগতর সঙ্গে প্রেম ভাঙার খবরের সত্যতা নিশ্চিত করেন। পাশাপাশি নতুন প্রেমের সম্পর্কে জড়ানোর কথাও জানান এই অভিনেত্রী।

প্রেম জীবন নিয়ে ঋতাভরী চক্রবর্তী বলেন, ‘সেই ডাক্তারবাবুর (তথাগত) সঙ্গে বিয়েটা করছি না। একটা প্রেম আছে জীবনে। তবে এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলার মতো জায়গায় পৌঁছাইনি। সময় হলে তো আপনারা জানতেই পারবেন। প্রেমের প্রতি আমার অগাধ বিশ্বাস। প্রেমের ক্ষেত্রে আমি ওই সারমেয়র মতো, যে লাথি খেয়েও আবার পেছন পেছন হাঁটে। মজা করছি! প্রেম ভেঙে গেলেও বন্ধুত্ব থাকে। তথাগতের সঙ্গে আমার এখনো বন্ধুত্ব রয়েছে। অসুস্থ হলে কিন্তু ও এখনো আমার খোঁজ নেয়।’

ঋতাভরীর কাছে জানতে চাওয়া হয়, অভিনেতাদের কি বিয়ে করা উচিত? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে তথাগতর সঙ্গে প্রেম ভাঙার কারণ খানিকটা ব্যাখ্যা করেন তিনি। এ অভিনেত্রী বলেন, ‘কী করে বলি! শাহরুখ খান আছেন। কিন্তু তিনি তো একটাই। তবে ক্যারিয়ার ত্যাগ করে কখনো বিয়ে করা উচিত নয়। আমি তো দেখেছি, যার জন্য মানুষ কাজ ছেড়ে দিল, তাকেই শেষে ভুলে গেল। এই রূপ-যৌবন কত দিন থাকে! এজন্যই আমি এখনো বিয়ে করিনি। ভুল মানুষকে বিয়ে করতে চাই না।’

কিছুদিন আগে ঋতাভরীর বড় বোন অভিনেত্রী চিত্রাঙ্গদা চক্রবর্তী বিয়ে করেছেন। তার উদাহরণ টেনে এ অভিনেত্রী বলেন, ‘তবে আমার দিদি ও সম্বিতের বিয়েটা দারুণ। ওরা পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু। তখন মনে হয়, বিয়েটা সুন্দর। ঠিক সময় সংসার করতে চাই ঠিকই। কিন্তু মেয়েদের জন্য কোনটা ঠিক সময়, জানি না। বিয়ের বয়সটা কী, তা-ও জানি না।’

‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকের মাধ‌্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেন ঋতাভরী। ২০১১ সালে ‘তোমার সঙ্গে প্রাণের খেলা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায়নি।

২০১২ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘তবু বসন্ত’। ঋতাভরী অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘চতুষ্কোণ’, ‘বারুদ’, ‘পরী’, ‘শেষ থেকে শুরু’ প্রভৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort