মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

ইভ্যালির রাসেল-নাসরিনের বিরুদ্ধে না.গঞ্জে গ্রেপ্তারী পরোয়ানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ১০.৪৯ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে দায়ের মামলায় ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।

বুধবার (১৫ জুন) নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (‘খ অঞ্চল’) ইমরান মোল্লার আদালত আসামিদের বিরুদ্ধে এ ওয়ারেন্ট ইস্যু করেন। মামলার বাদী এসকে নুরুন্নবী নান্নুর আইনজীবী আর. সি মোদক লক্ষণ ও রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের পক্ষ থেকে ৬০% ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার অনলাইনের (ইভ্যালি ডটকম) মাধ্যমে দেখতে পেয়ে ২০২১ সালের ৪ জুলাই, ১২ ও ২৭ অক্টোবর ৪৩ লাখ ২১ হাজার মোবাইল ব্যাংকিং সিষ্টেম নগদ ও বিকাশ এবং অপর একটি ব্যাংকের মাধ্যমে ষোলটি মোটরসাইকেল ক্রয়ের অর্ডার করেন বাদী।

বাদীকে মোটরসাইকেলটি অর্ডারের ৭ থেকে ৪৫ দিনের মধ্যে ডেলিভারি করার কথা ছিল। তা না হলে মোটরসাইকেলের মূল্য বাবদ ৭১ লাখ ৭২ হাজার টাকা বাদীকে প্রদান করবেন। আসামিরা নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও মোটরসাইকেলগুলো ডেলিভারি করতে না পারায় বাদী ইভ্যালির হট লাইন নাম্বারে যোগাযোগ করে অর্থ ফেরতের অনুরোধ করেন। তখন প্রতিষ্ঠানটি দ্রুত অর্থ ফেরতের আশ^াস দেয়। অর্থ ফেরত না পেয়ে বাদী পূণরায় যোগাযোগ করলে ইভ্যালি কর্তৃপক্ষ তার নামে ৬টি চেক ইস্যু করেন। মিডল্যান্ড ব্যাংকের যে কোন শাখা থেকে ইস্যুকৃত চেক দিয়ে টাকা উত্তোলন করা যাবে বলে জানিয়েছিল ইভ্যালি কর্তৃপক্ষ। কিন্তু ইস্যুকৃত চেকগুলো জমা দিতে গিয়ে দেখা যায় সেগুলো ব্লক করা। বিষয়টি জানানোর জন্য বাদী ইভ্যালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়। কারন প্রতিষ্ঠানটির হট লাইন ও ওয়েব সাইট বন্ধ ছিল। অবশেষে গত বছর ১৪ নভেম্বর ইভ্যালি কর্তৃপক্ষকে ডাকযোগে আইনী নোটিশ প্রেরণ করেন বাদী। এরপর চলতি বছর ৩ জানুয়ারি নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে (‘খ’ অঞ্চল) মামলা দায়ের করেন। বুধবার (১৫ জুন) মামলার শুনানী শেষে আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন।

উল্লেখ্য, প্রতারণার মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort