মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইংরেজদের কাছে পাত্তাই পেল না ডাচরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৪.৩৫ এএম
  • ২৮২ বার পড়া হয়েছে

ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না ক্রিকেটের তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংরেজদের কাছে (৩-০) হোয়াইটওয়াশ হয় ডাচরা।

বুধবার নেদারল্যান্ডসের ভিআর ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাটে করে ৪৯.২ ওভারে ২৪৪ রানেই অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেন ৭২ বলে ৬৪ রান।

টার্গেট তাড়া করতে নেমে জেসন রয়ের অনবদ্য সেঞ্চুরিতে আর অধিনায়ক জস বাটলারের ৬৪ বলের অপরাজিত ৮৬ রানের সুবাদে ১১৯ বল হাতে রেখেই ৮ উইকেট হাতে রেখেই বড় জয় পায় ইংল্যান্ড।

দলের হয়ে ৮৬ বলে ১৫টি বাউন্ডারিতে অপরাজিত ১০১ রান করেন জেসন রয়। ৩০ বলে ৯টি বাউন্ডারিতে ৪৯ রান করে ফেরেন আরেক ওপেনার ফিল স্লেট। শূন্য রানে ফেরেন ডেভিড মালান। ৬৪ বলে সাত চার আর ৫টি ছক্কায় অপরাজিত ৮৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাটলার।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড ৪৯৮/৪ রান করে ২৩২ রানের বিশাল জয় পায় ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ২৩৬ রান তাড়া করতে নেমে ২৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে ইংলিশরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort