রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

আলীরটেক থেকে চেয়ারম্যান জাকিরের অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১.৪৪ এএম
  • ১২৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের প্রহসনের নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের বিজয়ী চেয়ারম্যান জাকির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসি কর্মকান্ডসহ নিরীহ মানুষদের নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে। অবিলম্বে তার অপসারণের দাবিতে বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আলীরটেক ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই অভিযোগ করেন।

বক্তাদের অভিযোগ, গত জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধি ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয়ায় চেয়ারম্যান জাকির হোসেন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির নেতা-কর্মী সহ এলাকার নিরীহ মানুষদের উপর হামলা, মামলা করে নানাভাবে নির্যাতন করছেন।

চেয়ারম্যানের ছত্রছায়ায় আওয়ামীলীগের সশস্ত্র সন্ত্রাসি বাহিনী ও তাদের দোসররা এলাকায় ঘাপটি মেরে আছে এবং নানাভাবে অরাজকতার সৃষ্টির অপচেষ্টা করছে।

বক্তারা বলেন, এসব কারণে জুলুম অত্য্চাারের কারণে আলীরটেক ইউনিয়নবাসি সম্মিলিতভাবে আওয়ামী সন্ত্রাসি বাহিনীর নেতৃত্বদাতা চেয়ারম্যান জাকির হোসেনের অপসারণ দাবি করেন সরকারের কাছে। তা না হলে অচিরেই কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুশিয়ারি দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম শুক্কুর, ইউনিয়ন বিএনপি নেতা আক্তারুজ্জামান, মিলন মেহেদী, মতিউর রহমান ফকির, আল আমিন প্রধান, সাইদুর রহমান, দয়াল লিটন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী সহ স্থানীয় এলাকাবাসিও অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort