সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাসিকের ১৭’শ কোটি টাকার এডিবি প্রকল্প অনুমোদন ১৬ কোটি টাকার স্ট্রিট লাইট প্রকল্পেও অন্ধকারে লিংক রোড ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর: একযোগে পরিদর্শন অভিযান শুক্কুর মাহমুদ জুয়েল এর “তুমি যদি না আসো” কাব্যগ্রন্থ’র পাঠ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর সাহিত্য সভা অনুষ্ঠিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে পূর্ব মসিনাবন্দ মসজিদ গল্লিতে জলাবদ্ধতা,  ডেঙ্গু ও জনদুর্ভোগ বাড়ছে আলোচনা ব্যর্থ হলে ইরানে সেরা গোলাবারুদ দিয়ে হামলা হবে : ট্রাম্প সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও

আবার একা হয়ে গেলাম : স্বস্তিকা

  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০.১৮ এএম
  • ১২৩ বার পড়া হয়েছে

কলকাতায় মুক্তি প্রতীক্ষিত ‘টেক্কা’ সিনেমার প্রচারের অনুষ্ঠানে গিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অতীত সম্পর্ক নিয়ে খোলাখুলি মন্তব্য করেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। আর সেই মন্তব্য নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

সমালোচকদের জবাবে ফেসবুকে পোস্ট দিয়ে স্বস্তিকা লিখেছেন, ‘আজ আর কোনো তথ্য পাওয়া গেল আমার ব্যাপারে? গত এক মাসে এত কিছু জানলাম, নতুনভাবে চিনছি নিজেকে। মানুষ এত কিছু জানে আমার ব্যাপারে যা আমিই জানি না। পুরোনো তথ্য নব প্যাকেজে পাওয়া গেলেও চলবে।’ তিনি বলেন, ‘কেউ জানলে বা খবর পেলে একটু শেয়ার করবেন।

খুব অস্থির লাগছে, একটাও গালাগাল নেই, সমালোচনা নেই, কার্টুন নেই, মিম নেই, বয়কট পর্যন্ত নেই। অভ্যেসটা এমন খারাপ হয়ে গেছে এই কয়েক দিনে, মনে হচ্ছে আবার একা হয়ে গেলাম।’তার অতীত সম্পর্ক-প্রেম নিয়ে যারা ট্রল করা শুরু করেছেন, তাদের উদ্দেশ করে স্বস্তিকা লিখেছেন, ‘ওহ আরেকটা কথা আগের পোস্টে লিখতে ভুলে গেছি। আমি প্রেম করে কাজ পাওয়া থামাব না। ২৪ বছর ধরে শুধু প্রেমের ওপর আমার গোটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে।’ অভিনেত্রীর ভাষ্য, ‘আগামী বছরগুলোও তা-ই থাকবে। এই সিদ্ধান্ত নিলাম, প্রেম দীর্ঘজীবী হোক।’ সেই পোস্টেই সৃজিত মুখোপাধ্যায়কে ট্যাগ করে ‘টেক্কা’ ছবিতে তাকে কাস্ট করার জন্য ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লিখলেন, ‘এক্স-প্রেম ধরে নিয়ে কষব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort