শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী গোগনগর পূর্ব গাউছুল আজম মসজিদ থেকে সুকুমপট্টি মসজিদ পর্যন্ত সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায়। কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব

আচরণবিধি ভেঙ্গে আইভীর প্রচারণায় এমপি বাবু

  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ৪.০৯ এএম
  • ৫৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী সভায় যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরীর দুই নাম্বার রেলগেটে সভা চলাকালে তিনি সেখানে উপস্থিত হন।

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীর প্রচারণায় কোনো সাংসদের অংশ নেওয়া স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন হলেও বাবু আইভীর প্রচারণায় যোগ দেন। শুধু তাই নয়, বেশ কয়েকবার তিনি প্রকাশ্যে আইভীর প্রচারণায় অংশ নিয়ে ভোট প্রার্থনা করেছেন।

শুক্রবার বিকেল তিনটার দিকে নারায়ণগঞ্জের ২নং রেলগেটে সড়ক বন্ধ করে ৪টি ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে সভা শুরু হয় আইভীর। সাড়ে তিনটার পর মঞ্চে আসেন সাংসদ বাবু। এ সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি। পাশাপাশি মঞ্চে তাদের সঙ্গে সেলফিও তোলেন এই সাংসদ। পরে বিকেল তিনটা ৫০ মিনিটে সভাস্থল ত্যাগ করে চলে যান নজরুল ইসলাম বাবু।

সিটি করপোরেশন নির্বাচন আচরণ বিধিমালার ২২ ধারায় বলা হয়েছে, সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। ২০০৪ সালে আচরণবিধিতে এই ধারা সংযোজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort