রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল ডিসেম্বরেই মিমির সুখবর! চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় আসামি কামাল প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওসি সিদ্ধিরগঞ্জকে এসপির নির্দেশ ভাঙ্গায় তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ১ ঘণ্টা ৪৪ মিনিট অবরুদ্ধ রাখার অভিযোগ এসি ল্যান্ড বদলি হলেও সালমা আক্তারের বিরুদ্ধে অভিযোগে দৃশ্যমান ব্যবস্থা নেই—তদন্ত দাবি নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির সিদ্ধিরগঞ্জ এসিল্যান্ডের বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: ডিসি সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় আগুন

আগস্ট মানেই জাতির বেদনা বিধুর শোকের মাস : আবদুল হাই

  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ৩.৩২ এএম
  • ৩৯৫ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বলেছেন, আগস্ট মানেই জাতির বেদনা বিধুর শোকের মাস। বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয়েছে এই আগস্ট মাসে। মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী পরাজিত শক্তিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করেছিল। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে বাঙালি জাতি সে নিষ্ঠুর হত্যার বিচারের রায় কার্যকরের মাধ্যমে কলঙ্কমুক্ত হলেও ঘাতকদের বিরুদ্ধে তীব্র ঘৃণার চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে এ মাস।
শুক্রবার ( ১৩ আগষ্ট ) সকাল এগারোটায় সুকুমপট্টি এলাকায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিুর রহমানের ৪৬তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ও গোগনগর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সুকুমের সার্বিক তত্ত¡াবধানে আলাচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন ।
আবদুল হাই আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেও এদেশের অগ্রযাত্রাকে তারা থামিয়ে রাখতে পারেনি। দেশকে এগিয়ে নিতে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তাঁর সুযোগ্য দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহেনাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে।
এসময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, বিশেষ অতিথি সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির উদ্দিন আহম্মেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো.শাহজাহান, গোগনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার মোক্তার হোসেন সুকুম, আওয়ামীলীগ নেতা এড. জসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort