শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

আগস্টের বন্যায় ১৪,২৬৯ কোটি টাকার ক্ষতি

  • আপডেট সময় বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯.২১ এএম
  • ১২৭ বার পড়া হয়েছে

দেশের পূর্বাঞ্চলে আগস্টের বন্যায় কৃষি, ঘরবাড়ি আর রাস্তাঘাটসহ সবমিলিয়ে ক্ষতি হয়েছে ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার। ফেনীসহ ১১টি জেলায় মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে। ৯ লাখ ৪২ হাজার ৮২১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন ৪৫ লাখ ৫৬ হাজার ১১১ জন।

সচিবালয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বন্যায় ক্ষয়ক্ষতির সর্বশেষ হিসাব তুলে ধরেন।

বন্যা ১১টি জেলায় ভয়াবহ হলেও কৃষি মন্ত্রণালয় গত ৬ সেপ্টেম্বর জানিয়েছিল, ফসলি জমি আক্রান্ত হয় ২৩ জেলার। এসব জেলার ২ লাখ ৮ হাজার ৫৭৩ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়ে দুর্দশায় পড়েন ১৪ লাখেরও বেশি কৃষক। কৃষি মন্ত্রণালয়ের হিসাবে, ফসলি জমি ২ লাখের বেশি ক্ষতিগ্রস্ত হলেও বন্যায় আক্রান্ত হয় ৩৭ লাখ ২ হাজার ৭৩৩ হেক্টর ফসলি জমি। ফলে সবমিলিয়ে কৃষিতে ক্ষতি হয়েছে ৩ হাজার ৩৪৬ কোটি টাকা। ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় নয়টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ হাজার কৃষককে বিনামূল্যে রোপা আমনের উফশী জাতের বীজ, সার সহায়তা এবং খরচ বাবদ মোট ১৩ কোটি ৬৬ লাখ টাকা দেওয়ার হবে বলে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort