শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমি সকল নাগরিকের প্রশাসক হতে চাই: নাসিক প্রশাসক সাখাওয়াত হকার উচ্ছেদে একমত রাজনৈতিক নেতারা, উঠেছে পুনর্বাসনের দাবিও এগারো দলীয় জোটের ভবিষ্যৎ কী গোগনগর পূর্ব গাউছুল আজম মসজিদ থেকে সুকুমপট্টি মসজিদ পর্যন্ত সড়কটি বর্তমানে চরম বেহাল অবস্থায়। কুতুবপুরের চেয়ারম্যান মনিল আলম সেন্টুর নেতৃত্বে মাদক নির্মূল অভিযানে তিনজনকে ফতুল্লা থানায় সোপর্দ বন্দরে গ্যাস নেই, অথচ কোটি টাকার বকেয়া বিল দিশেহারা গ্রাহকরা সয়াবিন তেলের বাজার অস্থির, কৃত্রিম সংকটের অভিযোগ নারায়গঞ্জের হাজীগঞ্জ ১১ নং ওয়ার্ডে আউয়াল মিয়ার মাদক ব্যবসা তুঙ্গে একে রুখবে কে ? সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি অত্যাধুনিক মডেল হাসপাতাল পরিণত করা হবে বললেন- আজহারুল ইসলাম মান্নান সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি অশুভ চক্র মিথ্যা অপপ্রচার চালাচ্ছে- সজিব

আঁচল কি সফল হবেন

  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ৩.৫৯ এএম
  • ৫৬২ বার পড়া হয়েছে

এক দশক আগে সিনেমার অভিনয়ে অভিষেক হয়েছিল চিত্রনায়িকা আঁচলের। ক্যারিয়ারের শুরুতেই শীর্ষ নায়কদের বিপরীতে নায়িকা হয়ে আলোচনায় জায়গা করে নেন এই অভিনেত্রী। তবে কয়েক বছর আগে নানা কারণে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন এই অভিনেত্রী। কিছুদিন বিরতির পর আবারো অভিনয়ে সক্রিয় হয়েছেন এই চিত্রনায়িকা।

করোনাকালের মধ্যেই গত বছর থেকে আবারো সিনেমায় নিয়মিত অভিনয় করছেন তিনি। হাফ ডজন সিনেমার কাজ রয়েছে তার হাতে। এর মধ্যে কয়েকটির কাজ শেষ। এছাড়া কয়েকটির শুটিং এখন চলমান রয়েছে। প্রতিটি সিনেমা নিয়ে আঁচল আশাবাদী। এগুলো হলো ‘কর্পোরেট’, ‘চিৎকার’, ‘আয়না’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভূতের গল্প’, ‘এক পশলা বৃষ্টি’ ও ‘রাগী’। এছাড়া ‘মাফিয়া’ নামের একটি ওয়েব সিরিজেও অভিনয় করছেন এখন।

সিনেমাগুলো নিয়ে আশাবাদী আঁচল। তিনি বলেন, কাজের তো অনেক প্রস্তাব আসে; তবে বুঝে শুনে গল্প-চরিত্র পছন্দ হলেই কাজ করছি। প্রত্যেকটি সিনেমায় আমার চরিত্রে ভিন্নতা রয়েছে। সিনেমাগুলো মুক্তি পেলে আমার চরিত্রগুলো দর্শকদের নতুন করে ভাবাবে।

আঁচল ঘনিষ্ঠরা এবার তাকে নিয়ে দারুণ আশাবাদী। কারণ এই চিত্রনায়িকা যে কয়েকটি সিনেমায় অভিনয় করছেন তার প্রতিটি গল্পপ্রধান এবং আঁচলকে কেন্দ্রীয় চরিত্রেই দেখা যাবে। তাই সব মিলিয়ে দারুণ এক প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন এই চিত্রনায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort