বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

অপরাধের জন্ম হলে ২৪ ঘন্টায় আইনের আওতায় আনা হবে: এডি. এসপি নাজমুল

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৬.৩৯ এএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

ফতুল্লা মডেল থানা এলাকায় অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য মহড়া দিয়েছে পুলিশ। সোমবার (২৩ মে ) রাত আটটা থেকে বিভিন্ন এলাকায় মহড়ার মাধ্যমে পুলিশের পক্ষে সচেতনতা কার্যক্রম চালানো হয়, একই সাথে অপরাধীদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিয়াজুল হক দিপুর নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল ও দুটি পিকআপভ্যান নিয়ে ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গা মোড়, ইসদাইর বুড়ির দোকান, ইসদাইর নতুন রাস্তা, শিয়াচর তক্কার মাঠ, ব্যাংক কলোনী, রেল স্টেশন, কিতাব নগরসহ বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে মহড়া দেয়।

প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাইরে ঘোরাঘুরি ও রাতে মোড়ে মোড়ে অহেতুক আড্ডা বন্ধে এবং কিশোরদের প্রতি নজর দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে সতর্কতামূলক বক্তব্য রাখেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান বলেন, যারা মাদকের সাথে জড়িত তাদেরকে ছাড় দেওয়া হবেনা। সে যেই হউক না কেনো অপরাধ করে কেউ পার পেয়ে যাবেনা। যে কোন অপরাধের জন্ম হলে তা ২৪ ঘন্টার মধ্যে অপরাধী কে আইনের আওতায় আনা হবে।

এ সময় পুলিশ পিকআপভ্যানের সাইরেন শুনে স্থানীয়দের মাঝে শান্তির সুবাতাস বয়ে যাওয়ার পাশাপাশি সড়কগুলো মূহুর্তের মধ্যে ফাঁকা হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort