বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

অনেক ভালোবাসা চাই আপনাদের: দীঘি

  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২, ৪.৩০ এএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

তখন তার বয়স মাত্র ৬ বছর। মিষ্টি কথা আর চঞ্চলতায় মাতিয়ে রাখেন সবাইকে। তখন তাকে সিনেমার পর্দায় নিয়ে আসেন কাজী হায়াৎ। সিনেমার নাম ‘কাবুলিওয়ালা’। প্রথম সিনেমায় শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেই নজর কাড়েন সবার। জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

হ্যাঁ, তিনি প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলাতেই যিনি তারকা খ্যাতি পেয়েছেন। তবে সেটা এক যুগ আগের কথা। এখন দীঘি পরিণত। পূর্ণাঙ্গ নায়িকা হিসেবেও তার অভিষেক হয়েছে। গত বছর তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ মুক্তি পায়। এরপর উপহার দেন ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’।

এবার দীঘি আসছেন নতুন পরিচয়, নতুন প্ল্যাটফর্মে। ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে তার। আগামী ২ জুন চরকি-তে মুক্তি পেতে যাচ্ছে দীঘির প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। এটি পরিচালনা করেছেন সুমন ধর। সিনেমাটিতে দীঘি অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে।

শুক্রবার (২৭ মে) প্রকাশিত হয়েছে ওয়েব ফিল্মটির টিজার। এতে দীঘিকে কখনো দেখা গেছে লাজুক হাসিতে, কখনো আবার উদাস চাহনিতে জানান দিয়েছেন বেদনার। টিজারটি নিয়ে চরকি বলেছে, ‘তুলি আর শ্যামলের ছোট্ট পরিবারের ছোট্ট গল্প’। অর্থাৎ গল্পটা দীঘি ও রোহানকে ঘিরেই এগোবে।

টিজার শেয়ার করে দীঘি তার ফেসবুকে লিখেছেন, ‘শেষ চিঠি। অনেক ভালোবাসা চাই আপনাদের।’

গত বছরের ফেব্রুয়ারিতে এই ওয়েব ফিল্মে যুক্ত হন দীঘি। তখন বলেছিলেন, ‘এই মুহূর্তে আমি বেছে বেছে ভালো কাজই করতে চাই। এই সিনেমাটিও তেমনই। গল্পটি আমার খুব পছন্দ হয়েছে। আমার বিশ্বাস ইয়াস-দীঘি জুটিকে দর্শক গ্রহণ করবে।’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বহুল আলোচিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ ন্যাশন’। এখানে দীঘি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া তার আরেকটি সিনেমার কাজ চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort