বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের সাত খুন ও ত্বকী হত্যায় ওসমান পরিবার জড়িত: এমপি আল আমিন আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন বিষয়ে আদেশ ৩ মে দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের নারায়ণগঞ্জের ৭ খুনের বিচার নিষ্পত্তি হয়নি এক যুগেও সিদ্ধিরগঞ্জে আল-আরাফাহ ইসলামি এজেন্ট ব্যাংকে গ্রাহকদের টাকা আত্মাসাতের অভিযোগ নারী সাংবাদিক নার্গিস কিডনি রোগে গুরুতর অসুস্থ ; মানবিক সহযোগিতার আহ্বান জনপ্রিয়তায় শীর্ষে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন এর চেয়ারম্যান প্রার্থী হাজী মো: শহীদ সরকার মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের উন্নয়ন ও সেবায় কাজ করতে চান মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস চুরির অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন

অনুশোচনায় ভুগছেন পরীমণি

  • আপডেট সময় বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১১.০৭ এএম
  • ১২০ বার পড়া হয়েছে

অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমণি। দাম্পত্য জীবনের টানাপড়েনে গত বছর ভেঙে যায় শরিফুল রাজ-পরীমণির সংসার। বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে দিন পার করছিলেন তিনি। এর মধ্যেই কন্যাসন্তান দত্তক নেন পরীমণি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখেই জীবন কাটাচ্ছেন এই নায়িকা।

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের জগৎ নিয়েই আছেন পরীমণি। হঠাৎ করেই জানালেন বড় একটা ভুল করে অনুশোচনায় ভুগছেন তিনি।
গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে পোস্ট দিয়েছেন পরীমণি। সেখানেই জানালেন তার ভুলের কথা। যার কারণে এখন ভীষণ অনুশোচনায় ভুগছেন এই নায়িকা।

পরীমণি বলেন, একটা ভুল করে ফেলেছি। পুটু আমার সঙ্গে আছে ১০ বছর ধরে। আমার কোলের মধ্যে ঘুমাত। আমার ছেলে আসার পর থেকে পুটুকে সঙ্গে নিয়ে ঘুমাই না। তখন থেকে ওর আলাদা বিছানা হয়ে গেল। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল মানিয়ে নিতে। তারপর আস্তে আস্তে একটা সময় মানিয়ে নিল। তখন থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল।

এই অভিনেত্রী বলেন, এরপর যখন আমার ছেলে হাঁটা শুরু করল, তখন ফ্লোরে ছেলের সঙ্গে পুটুও দৌড়ে ওর কাছে আসতে চাইত। আমি ভয় পেতাম। পুটুকে ছেলের সামনেই ধমক দিয়ে দূরে সরিয়ে দিতাম। ইদানীং আমি খেয়াল করলাম ছেলেও পুটুকে দেখলেই বলে ‘এই পুটু যাও যাও’। আমি বুঝতে পারলাম এটি আমারই ভুল। বাচ্চা যা দেখবে তাই তো শিখবে! সবাইকে সতর্ক করে এই অভিনেত্রী বলেন, কিন্তু আরও একটা বড় ভুল হয়ে গেল যেটি আমাকে অনেক গিল্টিতে ফেলে দিল। ছেলে সব খেলনা ছেড়ে এখন যখন খুব করে পুটুর সঙ্গে থাকতে চায়, পুটুর সঙ্গেই খেলতে চায় তখন দেখলাম পুটুর ভয়টা এখনও কাটেনি! আমার মতো এই ভুল কেউ করবেন না আশা করি। বোবা প্রাণী আর বাচ্চারা দুটোই ভীষণ কোমলমতি প্রাণ। বুঝতে দেরি হয়ে গেল আমার। এদিকে ওটিটিতে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত সিরিজ রঙ্গিলা কিতাব। সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। এতে পরীমণির বিপরীতে আছেন ইমরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort