বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেলার কাউলীবেড়া ইউনিয়নের ভূমি অফিসে চুরি হওয়া কেন্দ্র করে নানা প্রশ্ন দেখা দিয়েছে বাসভাড়া ৫৮ ও ৩৪ টাকা নির্ধারণে নীতিগত ঐকমত্য, অবরোধ স্থগিত ট্রাইব্যুনালে শামীম-অয়ন-আজমেরীর বিচার চাইলেন দুই গুলিবিদ্ধ যানজট নিয়ন্ত্রণে মাঠে ২২ স্বেচ্ছাসেবক, দেওয়া হলো বডি ক্যামেরা আধুনিকতার দৌড়ে হারিয়ে যাচ্ছে আমাদের শিকড় ও স্মৃতির বাংলাদেশ আলো দিয়ে মস্তিষ্কের কোষ নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে (সেকমো) রাজুকে ঘিরে অভিযোগ,টেস্ট বানিজ্য ও বিদেশী ঔষধ বানিজ্য রমরমা ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন ফরিদপুরের ভাঙ্গায় অভিনব কায়দায় চুরি বিবাদী স্বরসতী গং দের বিরুদ্ধে পাওনা টাকা আদায়ে সুস্মিতা রানীর ফতুল্লা থানায় অভিযোগ টি হুবহু তুলে ধরা হল। 

৬ দেশকে বিনা মূল্যে খাদ্যশস্য দেবেন পুতিন

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৪.০৭ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের চাপে রয়েছে রাশিয়া। এই চাপ মোকাবেলায় আফ্রিকার দেশগুলোর সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যে কারণে আফ্রিকার ছয়টি দরিদ্র দেশকে বিনা মূল্যে খাদ্যশস্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।

বৃহস্পতিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে শুরু হয়েছে রাশিয়া-আফ্রিকা সম্মেলন।

সম্মেলনের প্রথম দিনে পুতিন বলেন, ‘আগামী মাসগুলোয় আমরা বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও ইরিত্রিয়ায় ২৫ হাজার থেকে ৫০ হাজার টন খাদ্যশস্য বিনা মূল্যে সরবরাহ করতে সক্ষম হব।’

দুই দিনব্যাপী রাশিয়া-আফ্রিকা সম্মেলন শেষ হবে শুক্রবার। সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ মহাদেশটির ১৭ নেতার অংশ নেওয়ার কথা রয়েছে।

এবার দ্বিতীয়বারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১৯ সালে রাশিয়ার দক্ষিণাঞ্চলে সোচি শহরে প্রথম রাশিয়া-আফ্রিকা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের এক অধিবেশনে পুতিনের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন আজালি আসোউমানি।

এ সময় দেওয়া ভাষণে তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ‘শান্তিপূর্ণ সহাবস্থানের’ আহ্বান জানান।

তিনি বলেন, এতে করে এই দুই দেশের খাদ্যের ওপর নির্ভরশীল মানুষের জীবন বাঁচবে।

আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান ও দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পদচ্যুত করা নিয়েও কথা বলেছেন আজালি আসোউমানি।

তিনি বলেন, আফ্রিকান ইউনিয়ন এই অভ্যুত্থানের নিন্দা জানায় এবং প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের মুক্তি চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort