রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

হলুদ শাড়িতে নজর কাড়লেন জয়া

  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১১.৪৩ এএম
  • ৭৯ বার পড়া হয়েছে

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের রূপ ও ফ্যাশন সেন্সের জুড়ি নেই। বরাবরের মতো ফের রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন অভিনেত্রী। সকাল সকাল একগুচ্ছ ছবিতে ফের আটকে গেল চোখ; নয়া অবতারে ফুটে উঠল তার অনন্য এক সৌন্দর্য।

রোববার সকালে ফেসবুকে জয়ার পোস্ট করা তিনটি কোলাজ ছবিই ছিল যথেষ্ট। দেখা যায়, হলুদ রাঙা শাড়িতে অভিনেত্রী; সঙ্গে কালো মিশ্র রঙের ছাপার মিশ্রন। কখনো হাস্যোজ্জ্বল, কখনো বা শান্ত অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী।

বলা বাহুল্য, জয়া যতবার নিজেকে মেলে ধরেন, ততবারই ভক্তদের নজর কাড়েন। এক ভক্ত তো রীতিমতো সৃষ্টিকর্তার প্রশংসা করে ফেললেন নন্দিত এই অভিনেত্রীর দ্যুতি দেখে! তার মন্তব্য, ‘সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন।’ কেউ আবার লিখেছেন, ‘রঙিন শাড়িতে রূপের মায়া’, কেউ আবার ভালোবাসার ইমোজিতে জানিয়েছেন মুগ্ধতা।

জয়ার শাড়িপ্রেম নতুন নয়। সদ্যই কৃষ্ণচূড়ার আবহে কারুকাজ করা ড্রাই ব্লু রঙের শাড়িতে নিজেকে মেলে ধরেন। এর কিছুদিন আগে ফুলের বাগানে রঙিন শাড়িতে ধরা দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন। তবে, ওয়েস্টার্ন পোশাক হোক বা ক্যাজুয়াল লুক; সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়ার উপস্থিতি সব সময়ই আলোচনায় থাকে। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমানভাবে প্রশংসিত তিনি। শুধু পর্দায় নয়, রুচিশীল ফ্যাশন ভাবনায়ও বারবার নিজেকে সেরা প্রমাণ করছেন জয়া আহসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort