শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা সিদ্ধিরগঞ্জে সজীব হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন প‌দের লো‌ভে জে‌গে‌ উঠেছে লাপাত্তা মামা-ভা‌গ্নে ! খানপুর হাসপাতালে ১৯ বছর ধরে একই পদে মেডিকেল টেকনোলজিস্ট আক্তারুজ্জামানকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার অভিযোগ ইটের ফাঁক দিয়ে টাকা দিলেই উপর থেকে নেমে আসে মাদক

হজ প্যাকেজ মূল্য ১১ হাজার ৭২৫ টাকা হ্রাস

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৪.০৫ এএম
  • ৩৩৩ বার পড়া হয়েছে

চলতি বছর হজ প্যাকেজের মূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। এছাড়া হজযাত্রী নিবন্ধনের সময় সর্বশেষ আগামী ২৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

গতকাল বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সউদী আরব সেবামূল্য কমানোর কারণে চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। একই সঙ্গে হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ২৭ মার্চ পর্যন্ত। এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হিজরী ১৪৪৪ (২০২৩ সাল) সনের হজের জন্য ঘোষিত প্যাকেজে অন্তর্ভুক্ত মিনার ৪টি (এ, বি, সি, ডি) ক্যাটাগরির সেবার মূল্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য কমিয়েছে সউদী সরকার।

এতে আরও বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় যেহেতু মিনার তাঁবু ‘সি’ ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে, সেহেতু সরকারি প্যাকেজমূল্য ৪১৩ সউদী রিয়াল সমপরিমাণ (২৮.৩৯ টাকা হিসাবে) ১১ হাজার ৭২৫ টাকা কমানো হলো। সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ মূল্য (৬৮৩০১৫-১১৭২৫) ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হলো।

বেসরকারি এজেন্সির ক্ষেত্রেও অনুরূপ পরিমাণ অর্থ কমানোর জন্য হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (হাব) অনুরোধ করা হলো। এক্ষেত্রে, বেসরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজ মূল্য ৬ লাখ ৬০ হাজার ৮৯০ টাকা নির্ধারিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

যেসব হজ এজেন্সি মিনার তাঁবুর অন্যান্য ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করেছে তাদেরও সংশ্লিষ্ট ক্যাটাগরির হ্রাসকৃত মূল্যে প্যাকেজ নির্ধারণ করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে জমা প্রদান করতে হবে।’ প্যাকেজের মূল্য কমায় এবং হজযাত্রীদের বয়সসীমা না থাকায় অনেক হজযাত্রী নতুন করে হজে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করায় পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো বলে জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত থাকবে। কোটা পূর্ণ হওয়ার পর নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort