সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

স্বামীর নিষেধের কারণেই কি সিনেমা থেকে দূরে ছিলেন মাহি?

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.১১ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

দীর্ঘদিন সিনেমা থেকে দূরে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ের পর থেকেই সিনেমায় অনুপস্থিত এই নায়িকা। সিনেমা থেকে দূরে থাকার কারণ স্বামীর নিষেধ না কি অন্যকিছু তা এত দিনে স্পষ্ট না করলেও এবার ভিডিও বার্তার মাধ্যমে সিনেমা থেকে দূরে থাকার কারণ জানালেন মাহি।

সম্প্রতি মাহি নিজেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এরপর থেকে এই নায়িকার সোশ্যাল হ্যান্ডেলে বিভিন্ন পোস্ট লক্ষ করা যাচ্ছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ফেসবুকে এক ভিডিওবার্তা নিয়ে হাজির হয়ে ব্যক্তিগত বিষয়ে নানান কথা বলেন মাহি। এ সময় তিনি জানান, তার পেটের মধ্যে বোমা মারলেও, মাথায় পিস্তল ধরলেও, রাকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারবেন না। পাশাপাশি সিনেমা থেকে দূরে সরে আসার কারণও জানান তিনি।

মাহি বলেন, রাকিব আমার সাবেক স্বামী, আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে অনেক ভালোবেসেছি। যার কারণে আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কেন গিয়েছি কারণ তিনি সেটা পছন্দ করতেন না। সে আমাকে কখনও বলেনি যে তুমি সিনেমা করতে পারবে না। কিন্তু আমার মনে হয়েছে যে ওর সিনেমা পছন্দ না। আমি এ জন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম।

রাকিবকে এখনও সম্মান করেন জানিয়ে তিনি বলেন, রাকিব ফেসবুকে কি লিখল, কি লিখল না সেটা আমার কিছু যায় আসে না। আমি ‘ডোন্ট কেয়ার’। আমি তাকে সম্মান করি এবং এটা মৃত্যু পর্যন্ত থাকবে। ওর কি কোনো নেগেটিভ সাইট নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কি প্রবলেম। বিয়ে হলেই দুজনের সমস্যাগুলো বোঝা যায়।

ভিডিওবার্তায় সাংবাদিক ও ভক্তদের উদ্দেশে চিত্রনায়িকা বলেন, আমার কোনো গান ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি। কোনো সিনেমা দেখলে ডায়ালগ ভালো লাগলে সেটা ফেসবুকে লিখি। সেজন্য আমার মন খারাপ এমন নয়। তবে হ্যাঁ, দীর্ঘদিনের এক সম্পর্ক থেকে বের হয়ে এসেছি সেজন্য মন খারাপ। তবে এটা নিয়ে যেভাবে নিউজ হচ্ছে, মনে হচ্ছে যেন আমি দ্বারে দ্বারে ঘুরছি। না, আমার কাউকে লাগবে না। আমার ফারিশ আছে। আমি তাকে নিয়েই ভালো আছি।

এদিকে বিচ্ছেদ ঘোষণার পর নিজের নামটাও বদলে ফেলেছেন মাহি। গাজীপুরের রকিব সরকারকে বিয়ের পর নাম রেখেছিলেন মাহিয়া মাহি সরকার। সম্প্রতি বিচ্ছেদ ঘোষণার পর ‘সরকার’ পদবি বদলে ফেলেছেন এই নায়িকা।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। এর কয়েক বছর পরেই ২০২০ সালে মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিচ্ছেদের কথা জানান তিনি। পরে ২০২১ সালে রাজনীতিক ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort