রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে হাজির স্ত্রী, অতঃপর

  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১০.৪২ এএম
  • ১৪৫ বার পড়া হয়েছে

মাদারীপুরে প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছিলেন ইতালি প্রবাসী আল-আমিন নামের এক যুবক। খবর পেয়ে ছুটে আসেন অনার্স পড়ুয়া প্রথম স্ত্রী। এরপরই ভণ্ডুল হয়ে যায় বরযাত্রা। এতে ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই ছাত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এদিকে, প্রথম স্ত্রী আসার খবরে বাড়ি থেকে পালিয়ে যান আল-আমিন।

শুক্রবার (১২ জুলাই) সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের উত্তর শিরখাড়া গ্রামের এই ঘটনা ঘটে। অভিযুক্ত আল আমিন ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ভুক্তভোগী নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ইতালি প্রবাসী আল-আমিনের। এরপর প্রেমের সম্পর্ক হলে দুজনের পরিবারকে জানানো হয়। সবার সম্মতিতে গত বছরের ২৩ ফেব্রুয়ারি মোবাইলফোনের মাধ্যমে তাদের বিয়ে হয়। এরপর সবকিছু স্বাভাবিক চলছিল।

এদিকে, এক মাস আগে ইতালি থেকে দেশে আসলেও প্রথম স্ত্রীকে কিছুই জানাননি আল-আমিন। গোপনে নিতে থাকেন বিয়ের প্রস্তুতি। শুক্রবার দুপুরে বরযাত্রা যখন রওনা হবে, খবর পেয়ে তখনই হাজির হন আল-আমিনের স্ত্রী।

ভুক্তভোগী জানান, আল-আমিনের সঙ্গে পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছে। আমাকে কিছুই না জানিয়ে আল-আমিন অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছে। আমি কিছুতেই তা মেনে নিতে পারছি না। প্রয়োজনে থানায় যাব। তবুও আমি আমার স্বামীর স্বীকৃতি আদায় করে ছাড়ব।

আল-আমিনের বাবা মোহাম্মদ আলী বলেন, আমার ছেলের সাথে ওই মেয়েটির বিয়ে হয়েছিল। কিন্তু এখন ডিভোর্সের প্রক্রিয়া চলছে। আমরা ছেলেকে অন্যত্র বিয়ে করাব।

কী কারণে অন্যত্র বিয়ে করাবেন? এমন প্রশ্নে তিনি বলেন, মেয়েটি খারাপ, সেজন্য তাকে বাড়িতে তুলব না।

আল-আমিনের স্বজনদের দাবি, আল-আমিনের সঙ্গে বিয়ের পর অনার্স পড়ুয়া ওই ছাত্রী আরেকটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে। সেখানে তার বিয়েও হয়েছে। তাই তাকে আর মেনে হওয়া হবে না।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort