শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

সোনারগাঁয়ে প্রেমিকার ভাড়া বাসায় মিললো প্রেমিকের লাশ, পরিবারের দাবি হত্যা

  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১.২৩ এএম
  • ১৬৩ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা রিপোর্টঃ সোনারগাঁয়ে প্রেমিকার ভাড়া বাসায় মিললো সজিব (২৫) নামে এক প্রেমিকের লাশ। নিহত প্রেমিক সজিব মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

সূত্রে জানা গেছে, প্রেমিকার নাম বিথী (ডিভোর্সি), সে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার ধারারচর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে। দীর্ঘদিন ধরে সোনারগাঁ উপজেলার হাবিবপুর এলাকায় মরহুম হারুন মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো এবং স্থানীয় একটি বিউটি পার্লারে কাজ করে জীবিকা নির্বাহ করছিলো সে। তার একটি কন্যা সন্তানও রয়েছে।

নিহত প্রেমিক সজিবের মা রাশিদা বেগম জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হাবিবুরপুর এলাকার হারুনের ভাড়া বাসা থেকে আমার ছেলে সজিবের লাশ উদ্ধার করা হয়। পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) ময়না তদন্ত শেষে বিকাল ৬টায় গজারিয়া উপজেলার টেংগারচর গ্রামে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সূত্রে আরও জানা যায়, প্রায় ৫-৬ মাস আগে বিথীর সঙ্গে সজিবের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পারিবারিকভাবে বিয়ের কথাবার্তাও চূড়ান্ত হয়। এরপর থেকেই সজিব নিয়মিত প্রেমিকা বিথীর ভাড়া বাসায় যাতায়াত করতো। কিন্তু তাদের চলাফেরা ছিল অন্য রকম। দু’জনেই ছিলো উগ্র মেজাজী স্বভাবের। স্থানীয়দের সাথে তারা উগ্র মেজাজ দেখাতো। তবে সজিব কি কারণে ও কিভাবে মারা গেছে তা প্রেমিকা বিথীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য উন্মোচন হবে।

এ ঘটনায় নিহতের পরিবারের দাবি, প্রেমিকা বিথী পরিকল্পিতভাবে সজিবকে হত্যা করেছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort