সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সেই ঘটনার জন্য পরস্পরকে দুষছে রাশিয়া-ইউক্রেন

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২, ৪.২৬ এএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে যুদ্ধক্ষেত্রের কাছে সোভিয়াতোহিরস্ক লাভরা নামে একটি শতাব্দি প্রাচীন মঠে আগুন লাগার ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছে রাশিয়া ও ইউক্রেন। বিবিসি ও আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোভিয়াতোহিরস্ক লাভরা মঠে অগ্নিকাণ্ডের জন্য ইউক্রেনের ‘জাতীয়তাবাদী’ সেনাদের দায়ী করেছে।

টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক বার্তায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ৭৯তম এয়ারবর্ন অ্যাসল্ট ব্রিগেডের ইউনিট সোভিয়াতোহিরস্ক থেকে পিছু হটছিল। এ সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা কাঠের মঠে আগুন লাগিয়ে দেয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, স্থানীয় বাসিন্দাদের মতে, একটি ইউক্রেনীয় কোজাক সাঁজোয়া যানে বসানো একটি বড়-ক্যালিবার মেশিনগান থেকে কাঠামোর গম্বুজযুক্ত স্থানের কাঠের দেয়ালে গুলি করা হয়।

এদিকে, ইউক্রেনের সেনা কর্মকর্তা ইউরি কোচেভেনকো ফেসবুকে জ্বলন্ত মঠের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, রাশিয়ান বর্বরদের আরেকটি অপরাধ যার কাছে পবিত্র বলে কিছুই নেই।

মঠটি সিভারস্কি দোনেৎস নদীর তীরে পাহাড়ের উপর অবস্থিত। সেখানে ইউক্রেনের সেনাবাহিনীকে ঘেরাও করার লক্ষ্যে রুশ সেনারা বারবার নদী পার হওয়ার চেষ্টা করেছে। মঠটি স্লোভিয়ানস্কের ঠিক উত্তরে অবস্থিত। ওই শহরটি  ইউক্রেনীয়দের দখলে রয়েছে।

মঠটি কয়েক শতাব্দী আগের। গত শতাব্দীতে কমিউনিস্টরা মঠটি বন্ধ করে দিয়েছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯২ সালে পুনরায় চালু করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort