মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

সিদ্ধিরগঞ্জে সুফিয়ান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ৪.৩৬ এএম
  • ৪৭৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জে বাইক আরোহী আবু সুফিয়ানকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী। শনিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহণকারীরা সুফিয়ানের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের জোড় দাবি জানান।

 

এতে অংশগ্রহণ করেন, নিহত সুফিয়ানের চাচা জজ মিয়া, মা আছিয়া বেগম, বোন ফেরদৌসী এবং ২নং ওয়ার্ড শান্তি সংঘের সভাপতি মো. আবুল হোসেন, হাজী জহিরুল ইসলাম, আলী হোসেন প্রমুখ। এছাড়া এলাকার গন্যমান্য প্রতিবেশী সহ সুফিয়ানের বন্ধু-বান্ধব মানববন্ধনে অংগ্রহণ করে বিচারের দাবি জানান।

 

এসময় মো. আবুল হোসেন বলেন, সুফিয়ানকে জঘন্যতম ও নির্মমভাবে হত্যা করেছে বনভোজনের যাত্রীরা। জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের মাধ্যমে সঠিক বিচার কার্যকর করতে হবে। যা দেখে কেউ আর এমন নির্মম হত্যাকান্ড ঘটাতে না পারে।

 

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারী দিবাগত রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্পের সামনে আবু সুফিয়ানকে পিটিয়ে হত্যা করে ঢাকা-চট্টগ্রামগামী সি.ডি.এম ট্রাভেলস বাসের চালক-হেলপার ও বনভোজনের যাত্রীরা। এ ঘটনায় সুফিয়ানের চাচা জজ মিয়া বাদি হয়ে ওই বাসের চালক-হেলপারসহ ২০/২৫ জনকে অজ্ঞাত আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা (নং-৩৭) দায়ের করেন। শনিবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের সিটি প্লাজায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলো- মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন কলমা এলাকার শাহজাহান মালদের ছেলে মো. সবুজ, পটুয়াখালীর কলাপাড়া থানাধীন রহমতপুর এলাকার মো. কামালের ছেলে মো. শাকিল এবং শরিয়তপুরের শখিপুর থানাধীন চরপাড়া এলাকার সিদ্দিক হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort