বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ হাই স্কুল ২০০৪ ব্যাচের প্রীতি ক্রিকেট টূর্ণা‌মেন্ট

  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২.০৮ এএম
  • ৯৬ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ হাই স্কুল ২০০৪ ব্যাচের প্রীতি ক্রিকেট টূর্ণা‌মেন্ট অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সি‌টি পা‌র্ক মা‌ঠে এ খেলার আয়োজন করা হয়। ‌ব‌্যবসায়ী, রাজনী‌তি‌বিদ, সাংবা‌দিক, চি‌কিৎসক, ইঞ্জ‌নিয়ার, শিক্ষক, ব‌্যাংকার, নর সুন্দর, বাধক নানা পেশায় নি‌য়ো‌জিত বন্ধুরা এতে অংশ নেয়। এ খেলা‌কে কেন্দ্র ক‌রে জার্সি ও ক্যাপে ফুটে ওঠে আমাদের স্কুলের গর্ব, ব্যাচের পরিচয়, আর বন্ধুত্বের রঙ।

এরআগে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টূর্ণা‌মেন্টে বন্ধু‌দের থে‌কে মিনার ও ডিউ এ দুইজনকে অ‌ধিনায়কের দা‌য়িত্ব দেয়া হয়। এরপর মা‌ঠে নে‌মেই শুরু হয় টানটান উত্তেজনা। দুই দলেই ছিলো প্রাণবন্ত অংশগ্রহণ।

মিনারের টিমে খে‌লোয়াড় হি‌সে‌বে অংশ নি‌য়ে‌ছে বিশ্বজিৎ, সমীর, সৈয়দ লিংকন, আরিফ, অভি, সনি, পলাশ, সজীব, সুজন, ফয়সাল, প্রসেনজিৎ এবং ডিউয়ের টিমমে বাপন, দীপংকর, রজত, সৌরভ, দাস পলাশ, শেজান, রাজন, জয়, রবিন, শাওন, রাজন পাশী।

দুই দলেরই উদ্দেশ্য ছিলো একটাই সুন্দর একটি ম্যাচ উপহার দেওয়া। ফলাফল যাই হোক, আনন্দই ছিলো সবার মুখ্য। মাঠে চার-ছক্কার ঝলক, হাসির ফোয়ারা, আর উৎসবমুখর পরিবেশে ড্র তেই সম্পন্ন হয় প্রাণবন্ত ক্রিকেট খেলা।

এদি‌কে, ব‌্যস্ততার কারণ নি‌য়ে এবা‌রো সক‌লের প্রিয়মুখ চল‌চ্চিত্র অ‌ভি‌নেতা বাপ্পী রেজিস্ট্রেশন করেও বন্ধু‌দের সা‌থে মাঠে উপস্থিত হতে পারেনি। তবে সবাইকে শুভকামনা জানিয়েছেন। এছাড়াও মা‌ঠে উপ‌স্থিত না হ‌লেও দুপু‌রে মি‌লেমি‌শে ভোজ‌নে অংশ নেয় জসিম, নান্টু, রাজীব, মিঠুন, তুষার, রিংকু ও মিঠু। প‌রি‌শে‌ষে, বন্ধু‌ত্বের বন্ধন ২১ বছর উদযাপন উপল‌ক্ষে কেক কেটে একে অপ‌রের সা‌থে ভালবাসা ভাগাভা‌গি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort