রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ফারিণের দৃষ্টি কলকাতায়

  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১২.৩৮ পিএম
  • ৬৭ বার পড়া হয়েছে

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক থেকে সিনেমায় পা রাখেন গতবছর। ডিসেম্বরে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘ফাতিমা’। তবে এর আগেও তিনি কলকাতার ‘আরও এক পৃথিবী’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। বলা যায়, কলকাতার সিনেমা দিয়েই তার বড়পর্দার যাত্রা শুরু। এরপর কলকাতায় বিপ্লব গোস্বামীর ‘পাত্রী চাই’ এবং অভিজিৎ সেনের ‘প্রজাপ্রতি-২’ সিনেমায় অভিনয়ের কথা ছিল ফারিণের। ভিসা জটিলতার কারণে দুটি সিনেমা থেকেই সরে আসেন তিনি। এদিকে দেশের প্রেক্ষাগৃহে গত কুরবানির ঈদে মুক্তি পায় ফারিণ অভিনীত প্রথম বাণিজ্যিক সিনেমা ‘ইনসাফ’। তবে আবারও তিনি তার দৃষ্টি ফেলছেন কলকাতার দিকেই। সম্প্রতি এমন খবরই চাউর হয়েছে এ অভিনেত্রীকে নিয়ে। অবশ্য এর কারণও আছে। সম্প্রতি টালিগঞ্জে একটি সিনেমার প্রিমিয়ারে দেখা গেছে এ অভিনেত্রীকে। জানা গেছে, নতুন সিনেমার ব্যাপারে আলাপ-আলোচনা করতেই তার সেখানে যাওয়া। তবে বিষয়টি নিয়ে খোলাসা করে এখনই কিছু বলতে নারাজ এ অভিনেত্রী। কলকাতার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকার থেকে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে, তার পরবর্তী সিনেমা হতে যাচ্ছে ওখানেই। ফারিণ বলেন, ‘নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে একটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। দেখা যাক কি হয়। এর বেশি কিছু বলতে পারব না।’ ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী দুই দেশের কাজের ধরন সম্পর্কে বলেন, ‘কাজের ধরন হয়তো একটু আলাদা। আমাদের (বাংলাদেশ) স্বাধীন কাজ তুলনায় হয়তো বেশি হয়। এখানকার (ভারত) কাজ অনেক বেশি সুসংগঠিত, পেশাদার। এর বাইরে পার্থক্য সে রকম কিছু নেই। একই ভাষা, দুই দেশের পরিবেশ এক, আমরা দেখতেও এক- পার্থক্য কই?’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort