শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে শিশুর নিথর দেহ উদ্ধার, শোকের মাতম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৪০ এএম
  • ১২৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি পুকুর থেকে সাইফা আক্তার (৮) নামে এক শিশুর নিথর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাইফা শিমরাইল এলাকার মোহাম্মদ সাদ্দাম হোসেনের মেয়ে। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইফা দুপুরে বাড়ির পাশেই খেলাধুলা করছিল। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

শিশুটিকে না পেয়ে প্রতিবেশীরা চিৎকার শুরু করলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরিবারের সদস্যদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল। এ বিষয়ে স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আমরা দুপুর আনুমানিক দেড়টার দিকে খবর পাই।

খবর পাওয়ার সাথে সাথেই আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পুকুরটি আয়তনে বড় এবং গভীর হওয়ায় কিছুটা সময় লাগলেও প্রায় আধা ঘণ্টার নিরলস চেষ্টায় আমরা শিশুটির নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হই।

তিনি আরও জানান, উদ্ধারের পর শিশুটিকে জীবিত পাওয়ার আশায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকল পরীক্ষা-নিরীক্ষা শেষে সাইফাকে মৃত ঘোষণা করেন।

 

এদিকে, খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে অসাবধানবশত সাইফা পুকুরের পানিতে পড়ে যায় এবং সাঁতার না জানায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort