রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সাংবাদিক তুহিন হত্যা: ৭ জন গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ২.৫৫ পিএম
  • ৮৪ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ছিনতাইকারী সদস্য বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে এ হত্যাকাণ্ডে এক দম্পতিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-পাবনার চাটমোহন থানার পাঁচবারিয়া এলাকার কিয়ামুউদ্দিন হাসানের ছেলে ফয়সাল হাসান (২৩), কুমিল্লার হোমনা থানার কাশিপুর এলাকার হানিফ বুয়ার ছেলে শাহ জামাল (৩২) ও সুমন (২৬)।

এর আগে গ্রেপ্তার ৪ জন হলো- মো. মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, আল আমিন ও মো. স্বাধীন।

নিহত সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকায় গাজীপুরে স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে কয়েকজন যুবক ধাওয়া করে। পরে একটি একটি চায়ের দোকানে গেলে সেখানেই তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে। এ ঘটনায় নিহতের বড় ভাই সেলিম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ গাজীপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন সময় এ ৭জনকে আটক করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান জানান, গ্রেপ্তারদের সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করা হয়। পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort