শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সরস্বতী পূজা আজ

  • আপডেট সময় শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৫৯ এএম
  • ৫৪৫ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আজ। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। এ উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এদিকে করোনার কারণে এবার এ পূজা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সীমিত পরিসরে উদযাপিত হচ্ছে। যুগান্তরের ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবরে জানা গেছে, এ উপলক্ষ্যে প্রতিমা ও পূজার উপকরণ কেনাকাটা তেমন জমেনি। বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো আয়োজন নেই।

সরস্বতী পূজা উপলক্ষ্যে শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সাম্প্র্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এ ভূখণ্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। সবার প্রতি অনুরোধ, করোনার এ সংকটময় সময়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদযাপন করুন। আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করে আসছেন।

বরিশাল : সারা দেশের মতো বরিশালেও ক্লাব, মন্দির ও বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে এ পূজা। তবে বরিশাল বিশ্ববিদ্যালয়, শের ই বাংলা মেডিকেল কলেজ ও সরকারি বিএম কলেজ স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করেছে বলে জানা গেছে। শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানু বলেন, প্রতি বছরই আমরা সরস্বতী পূজা বড় করে উদযাপন করি। কিন্তু এবার স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করতে হবে।

কিশোরগঞ্জ : বিভিন্ন পাড়া-মহল্লা, বাড়িতে আয়োজন থাকলেও করোনার কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা হচ্ছে না। তবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার সরস্বতী দেবীর কাছে তাদের প্রার্থনা-করোনামুক্ত প্রাণচাঞ্চল্য মুখর শিক্ষাঙ্গনের। এ উৎসব উপলক্ষ্যে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ীতে বসেছিল শত বছরের ঐতিহ্যবাহী প্রতিমার জমজমাট হাট।

বর্তমান পরিস্থিতিতে খারাপ দিন যাচ্ছে প্রতিমা বিক্রেতাদের। আগের তুলনায় অর্ধেক প্রতিমা তৈরি করতে হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort