সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

‘সবকিছুর জন্য পরিবার দায়ী, বিদায়’

  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২, ৪.১৯ এএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

জুন মাসে কলকাতায় বেশ কয়েকজন মডেল-অভিনেত্রী আত্মহত্যা করেছেন। তার মধ্যে পল্লবী দে, বিদিশা মজুমদার ও মঞ্জুষা নিয়োগী অন্যতম। তাদের আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই খবর এল কলকাতার এক উঠতি মডেলের আত্মহননের চেষ্টার।

এই মডেলের নাম দেবলীনা দে। ২৭ বছর বয়সী এই তরুণী বিভিন্ন সিরিয়াল ও মিউজিক ভিডিওতে কাজ করেন। শুক্রবার (২৪ জুন) রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে নেন তিনি। তবে ভোর রাতেই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। ফলে মৃত্যুর হাত থেকে বেঁচে যান তিনি।
আত্মহত্যার চেষ্টার পেছনে পরিবারকে দায়ী করেছেন দেবলীনা। ফেসবুকে তিনি লিখেছিলেন, ‘বেঁচে থাকার জন্য আমি অনেক সংগ্রাম করেছি। আমার পরিবারই সব কিছুর জন্য দায়ী। এখন আমি শান্তি চাই। বিদায়।’

কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, কালনার বাসিন্দা দেবলীনা দে গত দেড় বছর ধরে মুকুন্দপুর এলাকার উত্তলিকা আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন। সিরিয়ালেও কিছু কিছু কাজ পেতেন। তবে উপার্জন খুব একটা হচ্ছিল না। পরিবারের সঙ্গে এ নিয়ে মাঝেমধ্যেই মনোমালিন্য চলত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

গত ২২ জুন দেবলীনার জন্মদিনে ঘটনা চরমে ওঠে। কালনায় নিজের পৈতৃক বাড়িতে জন্মদিন পার্টির পর বাবার কাছে নতুন একটি ফ্যাশন হাউজ খোলার জন্য লাখ খানেক টাকা চান দেবলীনা। এটা নিয়েই বাঁধে ঝামেলা। এক পর্যায়ে ভাইয়ের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন তরুণী।

সেদিন রাতেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে ভাইকে ব্লক করেন তিনি। পরের দিন বিকালে একটি গাড়ি ভাড়া করে দেবলীনাকে কলকাতায় পাঠানো হয়। সেখানে ফেসবুকে নিজের পরিবারের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন দেবলীনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort