রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন: শামীম ওসমান

  • আপডেট সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, ৩.৩৩ এএম
  • ১৬৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বিএনপি নাকে খত দিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে, আর শেখ হাসিনা আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন। ওরা (বিএনপি) খেলবে ধ্বংসের পক্ষে আর আমরা খেলব স্বাধীনতার পক্ষে। আগামী নির্বাচন যথা সময়ে হবে আর আওয়ামী লীগ আবারও বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে নাটোর কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শামীম ওসমান বলেন, বিএনপি-জামায়াত আবারও আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও শুরু করেছে। তারা বাংলাদেশকে আফগানিস্তান ও গাজার মতো করতে চায়। বিএনপি বিচার বিভাগ, পুলিশ ও সাংবাদিকদের গায়ে হাত দিয়েছে। ওরা খুনি তারেকের নেতৃত্বে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। কোথাও না কোথাও বসে শেখ হাসিনাকে আবারও হত্যার পরিকল্পনা করছে।

তিনি আরও বলেন, গত ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে ২৯ জন মানুষকে হত্যা করেছে। আবারও সরকার পতনের নামে দেশে অগ্নিসন্ত্রাস শুরু করেছে। এদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি। নাটোর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। মঞ্চে উপবিষ্ট ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort