সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

শুভেচ্ছাদূতের কাজ নিয়েই ব্যস্ত নুসরাত ফারিয়া

  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৩.২৭ এএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

ছিলেন উপস্থাপিকা। এরপর এলেন অভিনয়ে। হলেন চিত্রনায়িকা। কাজ করছেন ঢাকা ও কলকাতা-দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু এ নায়িকা অভিনীত হিট সিনেমার নাম খুব একটা জোরে উচ্চারিত হবে না কারও গলায়। তবু ফারিয়া ব্যস্ত। ঢাকার চেয়ে কলকাতার সিনেমা নিয়েই ব্যস্ত থাকতে দেখা গেছে তাকে। তবে সিনেমার চেয়েও বেশি ব্যস্ততা বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হওয়া নিয়ে।

এ মুহূর্তে এ চিত্রনায়িকা দেশের একাধিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসাবে কাজ করছেন। চুক্তি অনুযায়ী তাদের বিজ্ঞাপনে মডেল হচ্ছেন। আগে থেকেই এসএমসির সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন নুসরাত ফারিয়া। সম্প্রতি প্রতিষ্ঠানটির আবারও এক বছরের জন্য চুক্তি বাড়িয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানে সেনিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করছেন গত কয়েক বছর ধরে। এদিকে ‘প্রাণ ফ্রুটো’রও শুভেচ্ছাদূত হয়েছেন এ নায়িকা। চুক্তি বাড়িয়েছেন ক্লিয়ার শ্যাম্পুর প্রোডাকশন কোম্পানির সঙ্গে। বর্তমানে এসব কোম্পানির কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন ফারিয়া।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য এটা সত্যিই অনেক আনন্দের এবং ভালোলাগার যে, আমি যেসব প্রতিষ্ঠানের হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিংবা মডেল হিসাবে কাজ করছি তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমার কাজ বিবেচনা করে নতুন চুক্তি করছেন। একজন শিল্পী হিসাবে আমি আমার অবস্থান থেকে কাজটা শতভাগ সততার সঙ্গে করার চেষ্টা করি এবং আজীবন তাই করব।’ এদিকে গত বছরের শেষ দিকে কলকাতায় মুক্তি পেয়েছে তার অভিনীত ‘বিবাহ অভিযান’ নামে একটি সিনেমা। দেশেও ‘সে আসে ধীরে’ নামে একটি সিনেমা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort