রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

রূপগঞ্জে সালিস বৈঠকে হামলার ঘটনায় গ্রেফতার ৫

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১০.১২ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

আল আমিন রুপগঞ্জ পতিনিধি: রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের পুবেরগাঁও এলাকায় সালিস বৈঠককে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আসামী মোশারফ হোসেন (৪৮), শফিউল্লাহ (৪৪), সোহাগ মিয়া (২৯), শিশির মিয়া (২০) ও টুটুলকে (৩০) গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ জানায়, বাউল গান পরিবেশনকে কেন্দ্র করে গত ২৬ অক্টোবর বিকেলে ভোলাবো ইউনিয়নের পুবেরগাঁও মোল্লা পাড়া এলাকায় দু’গ্রুপের সংঘর্ষ বাধে। পরে সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের মিমাংসায় মোল্লাপাড়া ক্যাডেট মাদ্রাসা মাঠে সালিস বৈঠক বসে। একপর্যায়ে সালিস বৈঠকে উভয় পক্ষ বাকবিকন্ডায় জড়িয়ে পড়ে। পরে মোশারফের নেতৃত্বে তার সমর্থিতরা ছুরি, খুর, রাম দা, লোহার রডসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা চালায়। হামলায় আহত একই এলাকার নজরুল ইসলাম কাজীর ছেলে জিহাদ কাজী (১৭), শফিউল্লাহ কাজী (২৮), সাদেক মিয়ার ছেলে রাজিবকে (২৫) প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিহাদের মামা মুনসুর মোল্লা বাদী হয়ে পূবেরগাঁও এলাকার ফজলুল হকের ছেলে মোশারফ হোসেন (৪৮), শফিউল্লাহ (৪৪), সোহাগ মিয়া (২৯), মোশারফ হোসেনের ছেলে ইয়াছিন আহমেদ (১৮), শিশির মিয়া (২০), নাসির উদ্দিনের ছেলে আল-আমিন (৩৩) ও টুটুলকে (৩০) আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে । ঘটনার সঙ্গে জড়িত ৫ আসামীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort