বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বৈষম্যমুক্ত মানবিক ফোরামের কাঙ্ক্ষিত প্রয়াস। নারায়ণগঞ্জ ​লিংক রোড স্টেডিয়াম সংলগ্ন আবর্জনা ও ময়লার ভাগাড় নাঃগঞ্জ ডিসি’র উদ্যোগে অপসারণ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্যাকেজিং ফ্যাক্টরিতে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাতির চেষ্টা! দায় স্বীকার বিতর্কিত দুলালের, দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস, দালাল থাকবেনা : ডিসি সোনারগাঁয়ে ৭০পিস ইয়াবাসহ গ্রেপ্তার লুঙ্গি মিজান নামের এক যুবক নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি: জেলা প্রশাসক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন ভাঙ্গায় ফতুল্লার এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় ২ আসামি গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরত ঘিরে এএসআই অবরুদ্ধ, পরে উদ্ধার| পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে

রূপগঞ্জে মাদ্রাসা ছাত্রীদের উত্যক্তের প্রতিবাদ, ৪ জনকে কুপিয়ে জখম

  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২, ৩.০৬ এএম
  • ৩০১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় সহপাঠীসহ চার যুবককে কুপিয়ে জখম করেছে বখাটেরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ২ টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের হাটবো গ্রামের আবুলের ঢাল নামক এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, গত ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে দেবই কাজিরবাগ মাদ্রাসা কর্তৃপক্ষ অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠান শেষ কওে মাদ্রাসা ছাত্রীরা বাড়ি ফেরার পথে হাটাবো এলাকার অকিল রাজের ছেলে বখাটে আব্দুল্লাহ রাজ (২৩), মমতাজ উদ্দিন খানের ছেলে বাঁধন খান (২১), আকবর খানের ছেলে জোবায়ের খান (২২) ও জাহিদ খান (২৪) ছাত্রীদের অশ্লীল কথা বলে উত্ত্যক্ত করতে থাকে।

 

এসময় তাদের সহপাঠী দেবই এলাকার তৌহিদসহ স্থানীয় পারভেজ, জাকির হোসেন, হাবিবুরসহ বেশ কয়েকজন বখাটেদের বাঁধা দিলে তারা চলে যায়।

শনিবার দুপুরে পারভেজ, জাকির হোসেন ও হাবিবুর হাটাবোএলাকা দিয়ে নিজ বাড়ি দেবই আসছিলো। আগে থেকে উৎ পেতে থাকা বখাটে জোবায়ের খান, আব্দুল্লাহরাজ, বাঁধনখান ও জাহিদ খানসহ ১০/১২ জন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা কওে এলাপাথারীভাবে কুপিয়ে জখম করে।

এ খবর পেয়ে তৌহিদ তাদের বাঁচাতে এগিয়ে গেলে তৌহিদকেও পিটিয়ে গুরুতর আহত করে। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরে স্থাণীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএমসায়েদ জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort