বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের নামে পত্রিকায় বিজ্ঞপ্তি “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র(NJU) কার্যকরী কমিটি(২০২৬-২০২৮)ঘোষণা : সভাপতি আরজু-সাঃ সম্পাদক বিদ্যুৎ দূর্নীতিবাজ আমলাদের কাছে রাজনীতিবীদরা জিম্মি

রূপগঞ্জে বিস্ফোরণ: বাবার পর চলে গেলো মেয়েও

  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৩.০৫ এএম
  • ২২২ বার পড়া হয়েছে

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের চারজন । দগ্ধদের মধ্যে জাহিদ হোসেন (৪০) মারা গেছেন গত ২৫ ডিসেম্বর। সবশেষ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় তার মেয়ে লাবনী আক্তার (১২)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, রূপগঞ্জের ভুলতা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এতে একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি হন। এদের মধ্যে জাহিদ হোসেন নামের একজন চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ ডিসেম্বর মারা যান। আজ ভোরে জাহিদ হোসেনের মেয়ে লাবনী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।এই নিয়ে এ ঘটনায় দুজন মারা গেলেন।

তিনি বলেন, লাবনী আক্তারের শরীরের ২২ শতাংশ দগ্ধ ছিল। লাবনীর মা রুমা আক্তার (২৮) ও ভাই ইয়াছিন (৮) এখনো চিকিৎসাধীন। রুমার শরীরে ২৩ শতাংশ ও ইয়াসিনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেশাগত কারণে কয়েকমাস ধরে সপরিবারে উপজেলার ডহরগাঁও এলাকার জামাল উদ্দিনের বাড়িতে বসবাস করে আসছেন জাহিদ। তিনি স্থানীয় ফকির ফ্যাশন টেক্সটাইল মিলে চাকরি করতেন। ১৭ ডিসেম্বর সকাল ৭টার দিকে জাহিদের স্ত্রী রুমা রান্নাঘরে গ্যাসের চুলা চালানোর চেষ্টা করলে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে জাহিদসহ পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ হন। তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort