শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

রূপগঞ্জে তেলের জাহাজের ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৪.০১ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

কিং ফিশার নামের একটি ডকইয়ার্ডে তেলের জাহাজে কাজ করতে গিয়ে ট্যাংকার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ‘সাংহাই-৮’ নামক একটি জাহাজে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ২৯ বছর বয়সী নুরুজ্জামান মিয়া। সে রাজধানীর দোহারের উত্তর শিমুলিয়ার জাফর বেপারীর ছেলে।

আহতরা হলেন- সহিদুল, ইউনুস মিয়া নামে আরও দুই শ্রমিক।

প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাত দিয়ে রূপগঞ্জের ইছাপুরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব আলম বলেন, ‘মুড়াপাড়ার দড়িকান্দি এলাকার কিংফিশার নামে একটি ডকইয়ার্ডে তেলবাহী “ওটি সাংহাই-৮” জাহাজ মেরামতের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। জাহাজের তেলের ৪টি খালি চেম্বার ছিল। ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সকাল ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর তেলের চেম্বারের ঢাকনাসহ উল্টে শীতলক্ষ্যা নদীতে পড়েন এক শ্রমিক। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের লাশ এখন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort