সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

রূপগঞ্জে ইজিবাইক চালক হত্যা মামলার আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১১.১৬ পিএম
  • ২৮৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইজিবাইক চালক কোরবান আলী হত্যা মামলার আসামী মো. আরাফাতকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে র‍্যাব-১১ এর একটি অভিযানিক দল রূপগঞ্জের চনপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আরাফাত রূপগঞ্জের চনপাড় এলাকার জামালের ছেলে।

শুক্রবার (১৮ নভেম্বর) র‍্যাব—১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ভিকটিম কোরবান আলী একজন ইজিবাইক চালক ছিলেন। গত ১৬ মে সন্ধ্যা ৭টায় প্রতিদিনের মতো ভাড়ায় যাত্রী পরিবহনের উদ্দেশ্যে নিজ ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে বাড়ি হতে বের হয়ে যায় কোরবান আলী। এরপর গত ১৭ মে সকাল সাড়ে ৬টায় তার মা এবং স্ত্রী সংবাদ পায় রূপগঞ্জ থানাধীন নারসিংগল গ্রামের আব্দুল কাদের জামে মসজিদ এর দক্ষিণ পাশে অজুখানার সামনে ভিকটিম কোরবান আলীর জখমপ্রাপ্ত লাশ পড়ে আছে এবং তার ইজিবাইকটি উক্ত স্থান থেকে প্রায় ১০০ গজ দূরে খালের মধ্যে পড়ে আছে। ওই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে র‍্যাব—১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ওই ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উল্লেখিত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ—এর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort