রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রুদ্র সেন হত্যা: সাবেক এমপি রনজিত সরকারসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৯.০৩ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর দমন-পীড়ন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রুদ্র সেনকে (২২) হত্যার অভিযোগে ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়।

সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আব্দুল মোমেনের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার সমন্বয়ক হাফিজুল ইসলাম (২৪) বাদী হয়ে এ মামলা করেন। শাবিপ্রবি ছাত্র রুদ্র সেন হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনের তৎকালীন আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি রনজিত চন্দ্র সরকারকে ওই হত্যা মামলায় আসামী করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবির সমন্বয়ক আবিদুল ইসলাম।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও তিন সংসদ সদস্য, শাবিপ্রবির উপাচার্যসহ চার শিক্ষক-কর্মকর্তা, পুলিশের উচ্চপদস্থ চার কর্মকর্তাসহ ১১ জন, ৫ কাউন্সিলর, আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা।

এ ছাড়াও সিলেট জেলা, মহানগর ও শাবিপ্রবি ছাত্রলীগের ৩২ নেতাকর্মী এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের ১৬ জন কর্মী-সমর্থককে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০/৩০০ জনকে।

গেল ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার আত্বগোপনে রয়েছেন বলে তার এক সময়ের ঘনিষ্টজনরা জানিয়েছেন। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে রনজিত সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort