রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

মুন্সিগঞ্জে সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন

  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ২.৫১ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে এ ময়নাতদন্ত করা হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. শেখ মো. এহসানুল ইসলাম জানান, লাশে বাহিরে ও ভেতরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশটি পানি থেকে উদ্ধার হওয়ায় হালকা পচনশীল ছিল। দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলীর কিছু অংশ সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্ত মন্তব্য করা যাবে।

বিভুরঞ্জনের ছোট ভাই চিররঞ্জন সরকার বলেন, ‘আমরা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করব। নিয়মকানুন সম্পন্ন করে মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া হবে। সিদ্ধেশ্বরীর বাসায় কিছুক্ষণ রাখার পর সবুজবাগের বরেদেশ্বরী কালীমন্দিরে দাহ করা হবে।’ আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে পারিবারিক আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে বলেও তিনি জানান।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ আহমেদ পাঠান বলেন, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এরপর পরিবার চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকা-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার সকালে ঢাকার সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন তিনি। পরদিন বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর এলাকার মেঘনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort