মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মা হওয়ার গুঞ্জনে বিব্রত পূর্ণিমা

  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩, ৫.১৫ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা গত বছরের মাঝামাঝি সময় বিয়ের পিঁড়িতে বসেন। সম্প্রতি গুঞ্জন ওঠে, মা হতে যাচ্ছেন এই নায়িকা। তবে গুঞ্জনটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পূর্ণিমা। সেইসঙ্গে জানিয়েছেন, মা হওয়ার ভুয়া খবরে বিব্রত তিনি।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পূর্ণিমা বলেন, একটি ভুয়া খবরের মুখোমুখি হলাম। এটা তো আমার হাইড অ্যান্ড সিক্রেটের কিছু না। এটাতো খুশির সংবাদ। এ রকম হলে আমি নিজেই আমার আইডি-পেজ থেকে জানাতাম! ওই সংবাদ দেখে অনেক জায়গা থেকে আত্মীয়স্বজনরাও ফোন করছেন। তারা বলছেন, এমন আনন্দের খবর তাদের কেন আগে জানাইনি! একটি ভুয়া সংবাদের কারণে খুব খারাপ সিচুয়েশনে পড়লাম!

তিনি আরও বলেন, একের পর এক সাংবাদিক ফোন করে যাচ্ছে! অথচ যারা এমন ভুয়া খবরটি ছড়ালেন, তারা প্রকাশের আগে একবারও আমার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করলেন না! একবার ফোন করে জানলে কী সমস্যা ছিল? এ রকম তো না যে, আমি ফোনে অ্যাভেইলেবল না। তাহলে তারা একটা মিথ্যা খবর কেন ছড়ালেন!

পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর বিয়ে করেন আহমেদ জামাল ফাহাদকে। সেই সংসারে আরশিয়া উমাইজা নামের এক কন্যাসন্তান রয়েছে। তবে পূর্ণিমার সেই সংসার ভেঙে যায়। ২০২২ সালের ২১ জুলাইয়ে আবারও বিয়ে করেন পূর্ণিমা। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন। একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort