মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাগলনাথ জিউর মন্দিরে পুজারীর নামে ভন্ডামী, অসহায় মুসলিম নারীদের টার্গেট করে চলছে অবৈধ বানিজ্য ও মাদক সেবনে যুব সমাজ ধ্বংসের মুখে একুশের বই মেলায় প্রকাশিত হলো মামুন হোসেন এর “জীবনের বর্ণিল ক্যানভাস” হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে সড়কে ময়লার ভাগাড়, নাকাল জনজীবন সোনারগাঁয়ে গাঁজাসহ যুবক আটক নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয় বোনের পরে এবার নিজের বিয়ের বিষয়ে মুখ খুললেন কৃতি শ্যানন ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ পটুয়াখালীতে ৫ লঞ্চ থেকে শতাধিক তোশক জব্দ

মার্কিন ভিসানীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে: ওবায়দুল কাদের

  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩, ৩.৫৫ এএম
  • ২৬৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিতে আওয়ামী লীগের কোনও ক্ষতি নেই, বরং লাভ হয়েছে বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মার্কিন ভিসানীতি নিয়ে বিএনপি বেকায়দায় আছে। সে জন্য তারা নতুন কৌশল নিয়েছে।

শনিবার (২৭ মে) বিকালে রাজধানীর উত্তর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মার্কিন নতুন ভিসানীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে। বিএনপি নির্বাচনকে ভয় পায় না, ভয় পায় এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনে গোলমাল করলে, ভাঙচুর করলে, মানুষ পোড়ালে, বাস পোড়ালে খবর আছে। যারা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি করে, আগুনসন্ত্রাস করে, তারাই আজ ভয় পাচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মার্কিন ভিসানীতিতে আমাদের একটা লাভ হয়েছে, এত দিন তারা নালিশ করেছে আমেরিকার দরবারে। নিষেধাজ্ঞা আসবে…। নিষেধাজ্ঞা কই? নিষেধাজ্ঞা এখন তাদের বিরুদ্ধে নতুন ভিসানীতিতে।

মার্কিন ভিসানীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে: ওবায়দুল কাদের
নিজেদের ভয় না পাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। কাজেই দেশি-বিদেশি কাউকে আমরা ভয় পাই না। আমরা আমাদের নীতিতে অটল থেকে নির্বাচন চাইছি। আমরা প্রস্তুত, খেলা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ফাইনাল খেলা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, ফাইনাল খেলা। আগামী নির্বাচনে নৌকা বনাম ধানের শীষ খেলা হবে। বাংলার মানুষ ধানের শীষ চায় না। তৈরি হয়ে যান, প্রস্তুত হয়ে যান।

ঢাকার অদূরে কেরানীগঞ্জ ও খাগড়াছড়িতে শুক্রবারের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, কেরানীগঞ্জে নাটক, খাগড়াছড়িতেও নাটক। কেরানীগঞ্জে বিএনপির নাটক ধরা খেয়েছে। আওয়ামী লীগকে আক্রমণকারী সাজাতে এই নাটক বানাচ্ছে। যুক্তরাষ্ট্র যে ভিসানীতি প্রকাশ করেছে, তাতে নির্বাচনে বাধা দিলে খবর আছে। সে জন্য বিএনপি নতুন কৌশল নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort