রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ময়মনসিংহ-৩ আসনে নৌকার নিলুফার জয়ী

  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪, ৩.৩৯ এএম
  • ২০৭ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের স্থগিত হওয়া কেন্দ্রে ভোট গ্রহণ শেষে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম।

শনিবার (১৩ জানুয়ারি) স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণে বেশি ভোট পাওয়ায় তিনি জয়লাভ করেন। নিলুফার আনজুম জয়ী হওয়ায় জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্য সংখ্যা দাঁড়াল ২২৩ জনে।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, গৌরিপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামের ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এর মধ্যে নিলুফার আনজুম পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট। আগে অন্যান্য কেন্দ্রে পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে আগে পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট। শনিবার পেয়েছেন ৩৫৫ ভোট।

৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় এই আসনের একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোট গ্রহণ বাতিল করে ইসি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট গ্রহণের কথা থাকলেও বৈধ এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে নির্বাচন বাতিল করে ইসি। ৭ জানুয়ারি ভোট হয় ২৯৯ আসনে। ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রে অনিয়মের কারণে ফল স্থগিত রাখা হয়েছিল। নওগাঁ-২ আসনে নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort